জীবন মানেই সংখ্যার খেলা। সংখ্যাতত্ত্ব বলে কার জীবন কোন খাতে বইবে তা বলে দেয় জন্ম সংখ্যা। কিন্তু সংখ্যার শক্তি কিন্তু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। নিমেষে সমস্যা সমাধানের শক্তিও রয়েছে সংখ্যার। শুধু পরিস্থিতি অনুযায়ী বেছে নিতে হবে সংখ্যা। 'ম্যাজিক্যাল নম্বর' (Magical Numbers) সমস্যা মুক্ত করবে আপনাকে। চলুন আজ জেনে নেওয়া যাক কোন বিপদের ত্রাতা কোন নম্বর।
১০৮- দীর্ঘদিন ধরে ওজন কমানোর চেষ্টা করছেন? লাভ হচ্ছে না? এই নম্বর আপনাকে সাহায্য করবে ওজন কমাতে।
২২২- প্রেমজীবন নিয়ে জর্জরিত? বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? সমস্যা থেকে উদ্ধার করতে পারে ২২২।
৩৬৯- বিশেষ ইচ্ছে পূরণে ব্যবহার করুণ এই সংখ্যা।
৫২০-আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না? ৫২০ ব্যবহারে অর্থাগমের রাস্তা খুলে যেতে পারে।
৫৫৫- জীবনে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপে নাজেহাল? চাইলেও মুখে কিছু বলতে পারছেন না? সমস্যার থেকে মুক্তি দিতে পারে এই নম্বর।
৭১৭- দীর্ঘদিন ধরে চাকরি বদলের ভাবনাচিন্তা করছেন? তাহলে ব্যবহার করুন ম্যাজিক্যাল নম্বর ৭১৭।
৭৭৭- এই নম্বর আচমকা প্রাপ্তির পথ খুলে দেয়।
১১১১- দ্রুত কোনও সমস্যার সুরাহা চাইলে ব্যবহার করুন এই নম্বর।
৩৬৯০- স্বপ্নের চাকরির জন্য ব্যবহার করুন এই নম্বর।
নিশ্চয়ই ভাবছেন এই সংখ্যা কীভাবে ব্যবহার করবেন? ঘুম থেকে উঠেই দেখতে পাবেন এমন জায়গায় লিখুন নির্দিষ্ট নম্বর। নম্বরটি দেখা মাত্রই শান্ত মনে প্রার্থনা করুন। পবিত্র মনে প্রার্থনা করলে আপনার মনোবাঞ্চা পূরণ হবে।
