shono
Advertisement

ঘরের মাঠে বেঙ্গালুরুকে দুরমুশ করে ফেড কাপের প্রস্তুতি সারল বাগান

ফেড কাপের আগে আত্মবিশ্বাসে ফুটছেন জেজে-বিক্রমজিৎরা৷ The post ঘরের মাঠে বেঙ্গালুরুকে দুরমুশ করে ফেড কাপের প্রস্তুতি সারল বাগান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM May 17, 2017Updated: 03:19 PM May 17, 2017

মোহনবাগান: ৩ (জেজে, লুইস, বিক্রমজিৎ)

Advertisement

বেঙ্গালুরু এফসি: ১ (দঙ্গেল)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচটা ছিল নেহাতই নিয়মরক্ষার৷ তাই ফেড কাপের আগে ফুটবলারদের নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাননি বাগান কোচ সঞ্জয় সেন৷ হিসেবনিকেশ করেই দেবজিৎ, ডাফি, সোনিদের বিশ্রামে রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল৷ অনেক ভাবনা চিন্তা করে দুই বিদেশি এডুয়ার্ডো ও কাটসুমিকে রেখেই বুধবার দল নামিয়েছিলেন মোহনবাগানের থিঙ্ক ট্যাঙ্ক৷ তবে দ্বিতীয় দলও যেন চিৎকার করে জানিয়ে দিল, ‘হাম ভি কিসিসে কম নহি৷’ বেঙ্গালুরুকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ফেড কাপের প্রস্তুতি সারল টিম মোহনবাগান৷

রবীন্দ্র সরোবরে এএফসি কাপের লড়াইটাকে ফেড কাপ রিহার্সাল হিসেবেই কাজে লাগাতে চেয়েছিলেন সঞ্জয় সেন৷ জয়ের কথা কি সত্যিই চিন্তা করছিলেন বাগান কোচ? নাহ, প্রথম থেকেই এই ম্যাচকে সেভাবে গুরুত্ব দিচ্ছিলেন না তিনি৷ তাঁর ধ্যান-জ্ঞান এখন বারাবটির রবিবারের লড়াই৷ কারণ এ মরশুমে সমর্থকদের মুখে হাসি ফোটানোর সেটাই শেষ সুযোগ৷ এই শেষ সুযোগ চলতি মরশুমে আরও একবার ভারতসেরা হওয়ার৷ তবে সঞ্জয় সেনের মাথায় আরও একটি বিষয় ঘুরছিল ঠিকই৷ বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের মোমেন্টাম ধরে রাখতে পারলে আত্মবিশ্বাস নিয়ে ফেড কাপের ফাইনালে নামতে পারবেন ছেলেরা৷ কোচের সেই মনোষ্কামনাই পূরণ করলেন জেজে-বলবন্তরা৷

[আগামী আইএসএল-এ খেলবে দুই প্রধান-সহ নয়া চারটি দল!]

এদিন শুরুতেই বেঙ্গালুরুর ডেরায় আক্রমণ হেনে ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন জেজে৷ রেনিয়ার ফার্নান্ডেজের দুর্দান্ত চিপ থেকে গোল করতে কোনও ভুল করেননি ভারতীয় স্ট্রাইকার৷ তবে দ্বিতীয়ার্ধে দঙ্গেলের গোলে সমতায় ফেরে বেঙ্গালুরু৷ কিন্তু খেলার আসল মজা যে তারপর লুকিয়ে ছিল, তা হয়তো অতি বড় বাগান ভক্তও আন্দাজ করতে পারেননি৷ বেঙ্গালুরুর জালে আরও দুবার বল জড়ালেন কেন লুইস ও বিক্রমজিৎ সিং৷ তার তাতেই তছনছ হয়ে গেল সুনীল ছেত্রীহীন বেঙ্গালুরু৷ তবে এএফসি কাপের পরের পর্বে তাঁদের যাওয়া একপ্রকার নিশ্চিত৷ তাই সেসব নিয়ে বিশেষ ভাবছে না বিপক্ষও৷ তাদেরও পাখির চোখ ফেড কাপ৷ ফাইনালে বদলার মনোভাব নিয়েই লড়বে বেঙ্গালুরু৷ সবমিলিয়ে হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে চলেছে রবিবারের বারাবটি স্টেডিয়াম৷

[বাবা প্রাক্তন মাওবাদী, ভলিবলেই দেশের মুখ উজ্জ্বলের শপথ মেয়ের]

The post ঘরের মাঠে বেঙ্গালুরুকে দুরমুশ করে ফেড কাপের প্রস্তুতি সারল বাগান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার