shono
Advertisement

তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারত

বাণিজ্যিক ক্রিকেটের রমরমার মধ্যেই দেশের জন্য সম্মান ছিনিয়ে আনলেন তিরন্দাজরা৷ The post তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:45 PM May 20, 2017Updated: 03:33 PM May 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যিক ক্রিকেট নিয়ে যখন সারা দেশ মশগুল, তখন দেশের হয়ে সোনা জিতে আনলেন ভারতীয় তিরন্দাজরা৷ সাংহাইতে অনুষ্ঠিত মরশুমের প্রথম বিশ্বকাপেই ভারতের এই অভাবনীয় সাফল্য৷

Advertisement

শহিদ জওয়ানদের পরিবারকে ১ কোটির সাহায্য দেবে কেন্দ্র ]

রিও অলিম্পিকের পর তিরন্দাজির এটাই সবথেকে বড় আসর৷ সেখানেই নিজেদের প্রতিভার পরিচয় রাখলেন ভারতীয় খেলোয়াড়রা৷ যদিও রিও অলিম্পিক খ্যাত অতনু দাস ও দীপিকা কুমারীরা তাঁদের ইভেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন৷ কিন্তু দেশের মান রাখলেন অভিষেক বর্মা, আমনজিত সিংহার৷ ইউএসএ-কে দুরমুশ করে ফাইনালে পৌঁছেছিলেন তাঁরা৷ সেখানে তাঁদের মুখোমুখি হতে হয়েছিল কলম্বিয়ার৷ টক্কর জমেছিল সেয়ানে সেয়ানে৷ শেষমেশ ২২৬-২২১ এই ফলাফলে সোনা ছিনিয়ে আনলেন ভারতীয় তিরন্দাজরা৷

[ এই গ্রামের সকলেই জন্মেছেন ১ জানুয়ারি! ]

মিক্সড পেয়ারে অভিষেক বর্মা ও জ্যোতি সুরেখা ভেনম পৌঁছেছেন ব্রোঞ্জ মেডেলের প্লে অফে৷ যদিও ভারতীয় টিম গৌরব অক্ষুণ্ণ রেখেছে৷ আন্তর্জাতিক আসরে ভারতীয়দের এই কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী৷

The post তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার