shono
Advertisement

অজি শিবিরে বড় ধাক্কা, টি-২০ সিরিজ থেকে বাদ স্মিথ

বৃষ্টিতে পণ্ড হতে পারে প্রথম টি-২০ ম্যাচ। The post অজি শিবিরে বড় ধাক্কা, টি-২০ সিরিজ থেকে বাদ স্মিথ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:53 PM Oct 07, 2017Updated: 10:36 AM Oct 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা সিরিজেই যেন বৃষ্টি তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় দলকে। ওয়ানডে-র মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগেও তাই ঘটে চলেছে। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিকে, ভারতের বিরদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামার আগেই খারাপ খবর অস্ট্রেলিয়া শিবিরের জন্য। ম্যাচ নিয়ে অনিশ্চয়তার মাঝেই জানা গেল, চোটের জন্য গোটা টি-২০ সিরিজের বাইরেই চলে গেলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

Advertisement

[পরাজয়েও ভারতীয় ফুটবলের মশাল জ্বালল ছোটরা]

শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে টিমের ডাক্তার বলেছেন, নাগপুরে শেষ একদিনের ম্যাচে বল আটকাতে গিয়ে ডাইভ দেওয়ার পরই কাঁধে চোট পান স্মিথ।” যা শোনা গেল, টি-২০ সিরিজের আগে নেটে প্র্যাকটিস করার সময় নাকি অস্বস্তি বোধ করেন তিনি। এমআরআই করা হয়। কিন্তু তাতে মারাত্মক কিছু পাওয়া না গেলেও অস্ট্রেলিয়া ঝুঁকি নিতে চাইছে না। বলা হল, এই অবস্থায় স্মিথ টি-২০ সিরিজে খেলে চোট আরও বাড়িয়ে ফেলুক, সেটা তারা চায় না। বরং তাঁকে চোট সারানোর জন্য সময় দেওয়া হোক। এরপর অ্যাসেজ সিরিজ রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে সেটাও মাথায় রাখতে হচ্ছে। স্মিথের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ডেভিড ওয়ার্নার। আর দলে নিয়ে আসা হচ্ছে স্টোইনিসকে। এমনিতে একদিনের সিরিজে ৪-১-এ হারতে হয়েছে। ওয়ার্নার, ফিঞ্চ ছাড়া কেউ রানের মধ্যে নেই। সেখানে স্মিথের বাইরে চলে যাওয়াটা অস্ট্রেলিয়ার কাছে কত বড় ধাক্কা, সেটা বুঝতে গেলে খুব বড় ক্রিকেট বোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না। যদিও ভারতীয় শিবিরে এইসব নিয়ে তেমন আলোচনা নেই। বরং বিরাটদের একটাই চিন্তা, বৃষ্টি আবার ম্যাচ ভাসিয়ে দেবে না তো!

[অপেক্ষার অবসান, বান্ধবীর সঙ্গে বাগদান পর্ব সারলেন ভুবনেশ্বর]

একদিনের সিরিজের পর কয়েকটা দিন একটু ক্রিকেটের বাইরে। ঠিক ছিল, টি-২০ সিরিজের আগে দিন দু’য়েক নেট করার। কিন্তু বরুণদেবের কৃপায় সেটা আর হল না! দু’দিনই ড্রেসিংরুমে বসে কাটাতে হল ভারতীয় দলকে। শুক্রবার দেখা গেল ড্রেসিংরুমেই ফুটবল শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। মাঠে এসে বসে থাকতে আর কতক্ষণই বা ভাল লাগে। উইকেট দেখার সুযোগও খুব একটা হয়নি বিরাটদের। বৃষ্টির জন্য উইকেট সবসময়ই কভারের নিচে। বুমরা বলছিলেন, “কী উইকেট হবে, সেটা জানি না। একবারও সেটা দেখতে পারলাম না।” যদিও ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা আশ্বাস দিয়ে রাখছেন, বৃষ্টি থেমে গেলে ম্যাচ শুরু করতে খুব নাকি একটা বেশি সময় লাগবে না। রাঁচির এই মাঠের জলনিকাশি ব্যবস্থা নাকি খুব ভাল।

[মেসি ছাড়াই কি বিশ্বকাপ? সুতোয় ঝুলছে আর্জেন্টিনার ভাগ্য]

The post অজি শিবিরে বড় ধাক্কা, টি-২০ সিরিজ থেকে বাদ স্মিথ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার