shono
Advertisement

ভারত-পাক ম্যাচেই ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটবে শচীনের

এককালের সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শেহবাগের পাশে বসেই হিন্দিতে ধারাভাষ্য দেবেন শচীন। The post ভারত-পাক ম্যাচেই ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটবে শচীনের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:47 PM Jun 03, 2017Updated: 12:17 PM Jun 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে স্ট্রেট ড্রাইভে অনেকবার পাকিস্তানকে টুর্নামেন্টের বাইরে পাঠিয়েছেন তিনি। কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তো কখনও বীরেন্দ্র শেহবাগের সঙ্গে জুটি বেঁধে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের নতুন নতুন ইতিহাস রচনা করেছেন। তাঁর দাপুটে ব্যাটিংয়ের সামনে মাথা নোয়াতে হয়েছে ইমরান খান থেকে ওয়াসিম আক্রম, শোয়েব আখতার থেকে ওয়াকার ইউনিস, সব পাক বোলারদেরই। সেই পাকিস্তানের বিরুদ্ধে ফের নয়া ইনিংস শুরু করতে চলেছেন মাস্টার ব্লাস্টার। তবে এবার ব্যাট হাতে নয়, মাইক্রোফোন হাতে।

Advertisement

[ভারত-পাক মহারণের আগে বিরাটকে কী পরামর্শ দিলেন সৌরভ?]

রবিবার বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া এবং সরফরাজ আহমেদের পাকিস্তান। আর সেই ম্যাচেই ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটতে চলেছে শচীন তেণ্ডুলকরের। বাইশ গজে ভারত-পাক লড়াই শুধু ক্রিকেটের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না। দুই দেশ ও দলের সমর্থকদের মধ্যে চলে মর্যাদা এবং আবেগ লড়াইও। আর সেই হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন যদি কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসে মাস্টার ব্লাস্টারের গলা, তাহলে নিঃসন্দেহে আলাদা মাত্রায় পৌঁছে যায় মহারণ। এবার তেমনটাই হতে চলেছে। ২০১৫ বিশ্বকাপে তাঁকে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে পাওয়া গেলেও ধারাভাষ্যকারের ভূমিকায় এই প্রথম। এককালের সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শেহবাগের পাশে বসেই হিন্দিতে ধারাভাষ্য
দেবেন শচীন। মাস্টার ব্লাস্টার্সকে নতুন করে নিজেদের মধ্যে পেতে চলায় উচ্ছ্বসিত প্রাক্তন দুই ভারতীয় তারকাও। ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছেও গিয়েছেন শচীন।

[ভারতের পর এবার পাকিস্তানের সঙ্গে ক্রিকেটে সম্পর্ক ছেদ আফগানিস্তানেরও]

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ক্রিকেট ঈশ্বরের ডকুড্রামা ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ ছবিটি। যেখানে শচীনের ক্রিকেট কেরিয়ারের ইতিহাস নতুন করে দর্শকদের চোখের সামনে ফুটে উঠেছে। সেখানেও রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে শচীনের অনবদ্য কিছু ইনিংসের দৃশ্য। বক্স অফিসে ভালই ব্যবসা করছে এই বায়োপিক। বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের ইতিহাস গড়েছেন শচীন। এবার ধারাভাষ্যকার হিসেবেও অভিষেকেই তিনি বাজিমাত করবেন বলে আশা তাঁর অগণিত ভক্তের।

The post ভারত-পাক ম্যাচেই ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটবে শচীনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার