shono
Advertisement

আগামী আইপিএল-এ আর দেখা যাবে না স্মিথ, ওয়ার্নারদের!

স্মিথদের আইপিএল-এ না খেলার প্রস্তাব অস্ট্রেলিয়া বোর্ডের। The post আগামী আইপিএল-এ আর দেখা যাবে না স্মিথ, ওয়ার্নারদের! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM May 11, 2017Updated: 12:03 PM May 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে গিয়ে অর্থ উপার্জন করার প্রয়োজন নেই। দেশই সেই অর্থ দেবে। অজি অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের এমন কথাই বলা হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। তাহলে কি আগামী বছর থেকে আইপিএল-এ আর অজি ক্রিকেটারদের দেখা মিলবে না? হ্যাঁ, জল যেদিকে গড়াচ্ছে, তাতে সেই সম্ভাবনাই বেশি।

Advertisement

[‘আমি যেন সেই সিইও যে টিমকে ডুবিয়ে দিল’]

সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়দের বেতন নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মনোমালিন্য চলছিল। তখনই অজি বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ক্রিকেটারদের বেতনের পাশাপাশি আলাদা করে ইনসেনটিভও দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে তাঁরা আর আইপিএল-এ অংশ নেবেন না। সিএ-র এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড জানিয়ে দেন, আইপিএল-এর পরই জাতীয় দলের হয়ে অনেক টুর্নামেন্ট খেলতে হয় ক্রিকেটারদের। তাঁদের চোটমুক্ত রাখার জন্যই এপ্রিল ও মে মাসে বিশ্রামে রাখার কথা ভাবা হচ্ছে। গত বছর যেমন আইপিএল-এর পর স্মিথ শ্রীলঙ্কা সফরে খেলতে পারেননি। তবে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণের বিষয়টি উঠে আসে। আর তাই ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে লিখিত কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এর পিছনে অন্য কোনও কারণ নেই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের অংশ না নেওয়ার নেপথ্য কোনও খারাপ উদ্দেশ্যও নেই।

[সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ‘সারপ্রাইজ’ অনুষ্কার]

রিপোর্টে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট দলের অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার, পেসার মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড এবং প্যাট কামিনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেটারদের দাবি, আইপিএল না খেলার পরিবর্তে সিএ-র সঙ্গে যে তিন বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত নয়। কারণ আইপিএল-এ খেলে প্রতিবছর প্রায় সাড়ে ৬ কোটি টাকা উপার্জন করেন স্মিথ, ওয়ার্য়ানরা। অর্থাৎ অজি বোর্ডকে তাদের লক্ষ্য পূরণ করতে হলে যে আরও মোটা অঙ্কের অর্থ ক্রিকেটারদের দিতে হবে, তা স্পষ্ট। এবার দেখার জল কোনদিকে গড়ায়।

The post আগামী আইপিএল-এ আর দেখা যাবে না স্মিথ, ওয়ার্নারদের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার