shono
Advertisement

শেহবাগকে বোকা বলেও পিছু হটলেন সৌরভ!

জানেন, কী বলেছিলেন দাদা? The post শেহবাগকে বোকা বলেও পিছু হটলেন সৌরভ! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Sep 17, 2017Updated: 03:00 PM Sep 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের কোচ নিয়োগ নিয়ে বীরেন্দ্র শেহবাগের বিস্ফোরক মন্তব্যের কথা এখন প্রায় সকলেই জানেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটে যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই বিতর্কে নাম জড়িয়েছে রবি শাস্ত্রী, ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভি ভি এস লক্ষ্মণের ক্রিকেট উপদেষ্টা কমিটিরও। এরপরই জল্পনা ছড়ায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ নাকি বলেছেন, বীরু ‘বোকা’র মতো মন্তব্য করেছে। তবে এটা যে একদমই মিথ্যে কথা, শেহবাগ সম্পর্কে তিনি যে এধরনের কোনও কথাই বলেননি, সেটা শনিবার সাফ জানিয়ে দিলেন মহারাজ।

Advertisement

[জানেন, পাকিস্তানকে চাপে রাখতে এবার কী করতে চলেছে ভারত?]

দিন দুয়েক আগেই এক সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচ নির্বাচনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিস্ফোরক মন্তব্য করে বসেন বীরু। তাঁর প্রথম অভিযোগ, ভারতীয় দলের কোচ নিয়োগের ক্ষমতা যাঁদের হাতে তাঁদের সঙ্গে তাঁর কোনও ‘সেটিং’ ছিল না। তাই তিনি বিরাট কোহলিদের কোচ হতে পারেননি! “দেখিয়ে ম্যায় কোচ ইসিলিয়ে নেহি বন পায়া কিউকি জো ভি কোচ চুন রাহে থে উনসে মেরা কোই সেটিং নেহি থা।” শুধু এখানেই থামেননি শেহবাগ। রীতিমতো নাম করে বলেছেন, “আমি কখনও ভারতীয় দলকে কোচিং করানোর কথা ভাবিনি। বরং আমাকে এই কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। বোর্ড সচিব অমিতাভ চৌধুরী আর জিএম (গেম ডেভেলপমেন্ট) এমভি শ্রীধর আমার কাছে এসেছিলেন। বলেছিলেন আমি প্রস্তাবটা নিয়ে চিন্তাভাবনা করি। তারপর কিছুদিন ভেবে ওই পদে অ্যাপ্লাই করি।” এছাড়া তুলে আনেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হেডকোচ রবি শাস্ত্রীর নামও।

[রাম রহিম জেলে, কিন্তু অভিনব কায়দায় ‘বাবা’র মহিমা প্রচারে ব্যস্ত ডেরা]

এরপরই নাকি সৌরভের কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কিছু বলার নেই। বীরু বোকার মতো মন্তব্য করেছে।’ কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মহারাজ জানান, ‘শেহবাগের সম্পর্কে তিনি এই ধরনের কোনও কথাই বলেননি। শেহবাগ এখনও আমার খুব কাছের। খুব তাড়াতাড়িই ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলব।’ এদিকে, ইডেনে আগামী ২১ সেপ্টেম্বর ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলা হবে। যতই দুর্গাপুজোর মরশুম হোক, সৌরভের আশা ইডেনে ভরে যাবে।

[জানেন, কেন প্রত্যেক ম্যাচ জেতার পর একটি উইকেট সংগ্রহে রাখেন ধোনি?]

The post শেহবাগকে বোকা বলেও পিছু হটলেন সৌরভ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার