shono
Advertisement

সাইডলাইনে দাঁড়িয়ে ফের ‘নোংরা কাজ’! নেটদুনিয়ায় ভাইরাল জার্মান কোচের কীর্তি

গন্ধি বাত! The post সাইডলাইনে দাঁড়িয়ে ফের ‘নোংরা কাজ’! নেটদুনিয়ায় ভাইরাল জার্মান কোচের কীর্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Jun 24, 2018Updated: 03:58 PM Jun 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আবহে ফুটছে গোটা দুনিয়া। আর সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াও। খেলার কোনও মূহূর্ত টেলিভিশনের পর্দায় মিস হলেও নেটিজেনদের দৌলতে সবকিছুই খুল্লামখুল্লা। আর তাতেই ফের ধরা পড়ল জার্মান কোচের বিশ্রী কীর্তি। যে বদাভ্যাসের জন্য গোটা বিশ্বে তিনি নিন্দিত, সেই কাজ থেকে বিরত থাকলেন না শনিবার রাতেও। জার্মানি-সইডেন ম্যাচে ধরা পড়ল সেই দৃশ্য। সাইডলাইনের ধারে দাঁড়িয়ে দিব্য নাক খুঁটে মুখে চালান করে দিলেন ইয়োগি লো। আর সেই দৃশ্যই ভাইরাল নেটদুনিয়ায়।

Advertisement

[২৯ ম্যাচে নেই গোলশূন্য ড্র, পেনাল্টিতেও রেকর্ড গড়ার মুখে চলতি বিশ্বকাপ]

বদাভ্যাসের জন্য আগেই বদনাম লো। গত বিশ্বকাপে এমন দৃশ্য বহুবার দেখা গিয়েছে ম্যাচের সময়। ডাগ আউটের পাশে দাঁড়িয়ে কখনও প্যান্টের ভিতর হাত ঢুকিয়ে সেই হাত শুঁকছেন, তো কখনও নাক খুঁটে মুখে পুরছেন। বিশ্রী ব্যাপার-স্যাপার তাঁর কাছে অভ্যাসের মতো। আর বারবার ব্রাজিল বিশ্বকাপে ধরা পড়েছিল সেই দৃশ্য। রাশিয়া বিশ্বকাপেও সেই কুঅভ্যাস থেকে বিরত থাকলেন না বিশ্বচ্যাম্পিয়ন কোচ। নেটদুনিয়ায় শনিবারের সেই ছবি ভাইরাল হতেই মশকরায় মেতেছেন সবাই। কেউ কেউ বলছেন, এটা নাকি বিশ্বচ্যাম্পিয়ন কোচের রণকৌশলের মধ্যে পড়ে। যতবার এমনটা করবেন, ততবার নাকি জালে বল জড়াবে জার্মানি। অসম্ভব কিছু নয়, বলছেন নেটিজেনরা। কেউ কেউ আবার কটাক্ষ করে এক ‘টাচলাইন অ্যান্টিক্স’ বলেও অভিহিত করছেন। সত্যি বিরল প্রতিভা!

[মরণবাঁচন ম্যাচের আগে মেসিদের পরামর্শ দিতে এবার আসরে মারাদোনা]

প্রসঙ্গত, শনিবার রাতেই সোচির ফিশট স্টেডিয়ামে নিজেদের চিরাচরিত ফুটবলে ফিরে এসেছেন জার্মানরা। সেই আধিপত্যের খেলায় ভোঁতা হয়েছে সুইডিশ রক্ষণ। কিন্তু ম্যাচ জিতেও খুব যে একটা স্বস্তি পেয়েছে জার্মানি তা নয়। মেক্সিকো আগেই গ্রুপ থেকে এক নম্বর দল হিসাবে পরের পর্বে চলে গিয়েছে। অন্যদিকে, একটি করে ম্যাচ জিতে সুইডেন ও জার্মানি যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সুইডেন মেক্সিকো হারিয়ে দিলে আর জার্মানি কোরিয়ার কাছে আটকে গেলে বা হেরে গেলে বিশ্বকাপ থেকে গতবারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত। তখন ইয়োগি লো-এর কুঅভ্যাসও দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারবে না।

[ফের নিজেদের জাত চেনাল জার্মানি, সুইডিশদের হারিয়ে স্বস্তির জয় মুলারদের]

The post সাইডলাইনে দাঁড়িয়ে ফের ‘নোংরা কাজ’! নেটদুনিয়ায় ভাইরাল জার্মান কোচের কীর্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার