shono
Advertisement

দাদার পাড়ায় বিশ্বকাপ ফ্লেভার! বেহালা চৌরাস্তা এখন হলুদ-সবুজ

‘রাশিয়ার বিশ্বকাপ দাদার পাড়ায়’। The post দাদার পাড়ায় বিশ্বকাপ ফ্লেভার! বেহালা চৌরাস্তা এখন হলুদ-সবুজ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Jun 17, 2018Updated: 04:56 PM Jun 17, 2018

প্রীতিকা দত্ত: কলকাতা মানে বাঙালি। আর বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল। এহেন ফুটবল-পাগল বাঙালির বিশ্বকাপে উৎসাহ থাকবে না, তা হয় নাকি! দুর্গাপুজো বা ক্রিসমাসের মতো ফুটবল বিশ্বকাপের সময় কলকাতার উত্তর থেকে দক্ষিণ, প্রতিটা অলিগলি সেজে ওঠে ফুটবলের রঙে। কোথাও ধরা পড়ে একটকুরো ব্রাজিল তো কোথাও একটুকরো আর্জেন্টিনা। খুঁজলে কোথাও চোখে পড়বে পর্তুগাল বা জার্মানির সর্মথকদেরও। নিজের দেশ ভারতের বিশ্বকাপে খেলতে না পারার বিষাদও ঢেকে যায় এই আনন্দে। এখানেই আলাদা বাঙালিরা।

Advertisement

[মেনুতে ফুটবলের ছোঁয়া, শিলিগুড়ির রেস্তরাঁয় হিট মেসি মকটেল, রোনাল্ডো’স চিকেন]

বিশ্বকাপের এই উন্মাদনা থেকে প্রতি বছরের মতো এবছরও বাদ পড়েনি বেহালায় দাদার পাড়া। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়া। বেহালা চৌরাস্তায় গেলেই বুঝতে পারবেন, শুধু মহারাজ নয়, তাঁর পাড়ার বাসিন্দারা ফুটবল জ্বরে কতটা আক্রান্ত। যাঁরা দাদার ফ্যান তাঁরাও জানেন, দাদা নিজেও ফুটবল-পাগল। এবং দাদা মানেই ব্রাজিল। তাই পাড়াময় ব্রাজিলের ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন তো আছেই। সেই সঙ্গে রয়েছে জায়েন্ট স্ক্রিনে পাড়ার সবার সঙ্গে খেলা দেখার আনন্দ। ব্যানারে লেখা ‘রাশিয়ার বিশ্বকাপ দাদার পাড়ায়’। রবিবার রাতে মাঠে নামছে ব্রাজিল। সেই আনন্দে সকাল থেকেই উৎসবের মেজাজ বেহালার এই পাড়ায়। লাউডস্পিকারে চলছে হিন্দি এবং বাংলার ছবির গান। ছোটদের হাতে ভুভুজেলা। সব মিলিয়ে বেশ একটা দুর্গাপুজোর আমেজ।

[ফাদার্স ডে-তে বাবাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ ভিডিও পোস্ট করলেন সুনীল]

সুইসজারল্যান্ডের সঙ্গে আজ রাতের খেলায় সকলের চোখ থাকবে নেইমারের দিকে। এর আগে পর্তুগালের স্টার ফুটবলার রোনাল্ড হ্যাট্রিক করেছেন। তবে নিরাশ করেছেন নেইমারের বার্সার বন্ধু লিওনেল মেসি। পেনাল্টি শটও মিস করেছেন তিনি। আজ কি নেমার গোল পাবেন? জিতবে ব্রাজিল? প্রশ্ন শুনে বেহালা চৌরাস্তার বাসিন্দা বাদল মণ্ডল বললেন, “নেইমার নিজেকে বহুবার প্রমাণ করেছেন। ওঁর যোগ্যতায় আমাদের কোনও সন্দেহ নেই। নেমার গোল করলে ভাল লাগবে। গোল না পেলেও চিন্তা নেই। আমাদের জন্য ব্রাজিল জিতলেই চলবে।”

ছবি- শংকর নাগ দাস

The post দাদার পাড়ায় বিশ্বকাপ ফ্লেভার! বেহালা চৌরাস্তা এখন হলুদ-সবুজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার