shono
Advertisement

আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহ, সাম্পাওলিকে আর কোচ হিসেবে চাইছেন না মেসিরা!

চরমে কোচ-ফুটবলার দ্বন্দ্ব৷ The post আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহ, সাম্পাওলিকে আর কোচ হিসেবে চাইছেন না মেসিরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:02 PM Jun 22, 2018Updated: 06:21 PM Jun 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ ছিল৷ কিন্তু কোনও স্ট্র্যাটেজি কি ছিল? বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের মনে একটাই প্রশ্ন৷ ম্যাচের পর সাম্পাওলি বলেছেন মেসিকে কোন পজিশনে খেলানো উচিত বুঝে উঠতে পারেননি তিনি৷ প্রশ্ন উঠছে, ম্যাচের আগে তাহলে তা তিনি কী স্ট্র্যাটেজি বানালেন ? ক্রোয়িশায়ার বিরুদ্ধে হারের জের পড়েছে অর্জেন্টিনার অন্দরেও৷ শোনা যাচ্ছে, নাইজেরিয়ার বিরুদ্ধে সাম্পাওলিকে আর চাইছেন না মেসিরা৷

Advertisement

[  এখনও নক-আউটে যেতে পারে আর্জেন্টিনা, কিন্তু কোন অঙ্কে? ]

ক্রোয়েশিয়া ম্যাচে হারার পর নাইজেরিয়ার বিরুদ্ধে জিততেই হবে আর্জেন্টিনাকে৷ অন্যদিকে তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের দুটি ম্যাচের দিকে৷ অঙ্কে মিললে তবেই পরের পর্বে যাওয়া৷ তবে তার আগে অন্তত নাইজেরিয়া ম্যাচটা জিততে চাইছেন মেসিরা৷ কিন্তু সাম্পাওলির স্ট্র্যাটেজি-ছক যেরকম দিশেহারা, তাতে আগামী ম্যাচেও কোনও আশার আলো দেখতে পাওয়া যাবে বলে ভরসা নেই খেলোয়াড়দের৷ শোনা যাচ্ছে, দলের বর্ষীয়ান খেলোয়াড়রা, ইতিমধ্যেই বিদ্রোহ শুরু করে দিয়েছেন৷ জানিয়ে দিয়েছেন, পরের ম্যাচে সাম্পাওলিকে আর চাইছেন না তাঁরা৷ বদলি হিসেবে ভেসে উঠছে জর্জ বুরুচাগার নাম, ফুটবলাররা নাকি তাঁকেই চাইছেন৷ এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেই মেসি, আগুয়েরোর মতো বর্ষীয়ান খেলোয়াড়রা অবসর নিতে পারেন বলেও শোনা যাচ্ছে৷ তবে অবসরের প্রসঙ্গ তুলে সাম্পাওলির উপরই চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ বর্ষীয়ানদের এই চাপের মুখে সাম্পাওলি সরে যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়৷

[  মেসির জন্য উপযুক্ত পজিশন খুঁজে পাইনি, স্বীকারোক্তি সাম্পাওলির ]

দলের এই হাতাশাজনক পারফরম্যান্সের কোনও সদুত্তর দিতে পারেননি সাম্পাওলি৷ প্রথম ম্যাচে ড্রয়ের পর বলেছিলেন, লিওকে তিনি দোষ দিচ্ছেন না৷ পরের ম্যাচে হারার পর জানিয়েছেন, লিওর মেধা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা৷ ভিড়ের মধ্যে তা চাপা পড়ে গিয়েছে৷ এমনকী লিওকে কোথায় খেলানো হবে তা নিয়েও নিশ্চিত নন তিনি৷ প্রশ্ন উঠছে, তাহলে তিনি কোচ হিসেবে কী দায়িত্ব পালন করতে পারলেন? নাকি তিনি পরোক্ষে মেসির ঘাড়েই দোষ চাপাচ্ছেন? মেসিই সাম্পাওলির দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলে ঘুরিয়ে আঙুল তুলছেন৷ কিন্তু অভিযোগ, পালটা-অভিযোগ যাই থাক না কেন, ফলাফল জানান দিচ্ছে, ভয়ানক চাপে আছে আর্জেন্টিনা৷ এই পরিস্থিতিতে খেলোয়াড়দের কথাই চূড়ান্ত হবে৷ সেইমতোই সাম্পাওলির বিরুদ্ধে বেঁকে বসেছেন মেসি-আগুয়েরোরা৷

[  লিও মেসি, অন্য কোনওদিন শুনিও তোমার রূপকথার গল্প… ]

The post আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহ, সাম্পাওলিকে আর কোচ হিসেবে চাইছেন না মেসিরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার