shono
Advertisement

মিশরের হয়ে আর খেলবেন না সালাহ! কেন তিতিবিরক্ত তারকা?

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের থেকেও বড় ধাক্কা মিশর ফুটবলে! The post মিশরের হয়ে আর খেলবেন না সালাহ! কেন তিতিবিরক্ত তারকা? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:39 AM Jun 25, 2018Updated: 12:09 PM Jun 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ অভিযান শেষ সালাহদের৷ শেষ ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে৷ তবে এর চেয়েও বড় ধাক্কা বোধহয় অপেক্ষা করছে মিশর ফুটবলের জন্য৷ এবার মিশর ছাড়ার কথা ভাবছেন সেদেশের তারকা মহম্মদ সালাহ৷ মিশরের হয়ে সম্ভবত আর খেলবেন না তিনি৷ সম্প্রতি সে সম্ভাবনাও তৈরি হয়েছে৷

Advertisement

[  ফাউলের জন্য সুইডিশ তারকাকে জঙ্গি তকমা, পুলিশের দ্বারস্থ ফেডারেশন ]

দিনকয়েক আগে চেচনিয়ার রাজনৈতিক নেতা রমজান কাদিরভের সঙ্গে সালাহর একটি ছবি ছড়িয়ে পড়ে৷ রাশিয়ার চেচেন প্রদেশেই মিশরের শিবির৷ সেখানেই কাদিরভের সঙ্গে দেখা হয়, ছবিও তোলেন সালাহ৷ এদিকে চেচেন বিদ্রোহে একসময় অতিষ্ঠ ছিল রাশিয়া৷ আলাদা দেশ দাবি করেছিল তারা৷ পুতিন অবশ্য সে বিদ্রোহ শান্ত করেছেন৷ বর্তমানে চেচনিয়াতে পুতিনের ডান হাত রমজান৷ এই বিতর্কিত চেচেন নেতার সঙ্গে সালাহর ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক দেখা দেয়৷ মিশরের সংবাদমাধ্যমে ছবিটির অন্য ব্যাখ্যা উঠে আসে৷ বলা হয়, তাহলে কি বিতর্কিত নেতার পাশেই দাঁড়াচ্ছেন মিশর তারকা? অকারণ বিতর্কে বেশ বিরক্ত সালাহ৷ আগেই নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন৷ এর মধ্যে বিশ্বকাপ স্নপ্নও ভঙ্গ হয়েছে৷ শোনা যাচ্ছে, এরপর আর মিশরে ফেরার পরিকল্পনা নেই তারকার৷ চেচনিয়ার সাম্মানিক নাগরিকত্বও পেয়েছেন সালাহ৷ কাদিরভের সৌজন্যেই তা সম্ভব হয়েছে৷ ইএসপিএন সূত্রে খবর, মিশর ছাড়ারই সম্ভাবনা সালাহর৷ ভবিষ্যতে আর হয়তো তিনি মিশরের হয়ে খেলবেন না৷ সেক্ষেত্রে এই বিশ্বকাপের পর থেকে যেতে পারেন রাশিয়াতেই৷

[  একঘরে সাম্পাওলি, নাইজেরিয়ার বিরুদ্ধে দল বাছবেন মেসি-মাসচারেনো ]

এর আগেও কাদিরভের পাশে দাঁড়িনো নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সালাহ৷ বলেছিলেন, এরকম কোনও ব্যাপার নেই৷ পুরোটাই মিডিয়ার ভুল প্রচার৷ এই অঞ্চলে তাঁরা অতিথি৷ নেতা তাঁকে নৈশভোজে নিমন্ত্রণ জানিয়েছিলেন৷ তাই দেখা করেছিলেন৷ কিন্তু এর সঙ্গে রাজনৈতিক আদর্শ সমর্থনের কোনও প্রশ্ন নেই৷ যদিও তারপরও বিতর্ক থামেনি৷ আর তাতেই তিতিবিরক্ত সালাহ একেবারে মিশর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই শোনা যাচ্ছে৷

The post মিশরের হয়ে আর খেলবেন না সালাহ! কেন তিতিবিরক্ত তারকা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার