shono
Advertisement

প্রকাশ্যে সাংবাদিককে জোর করে চুমু, বিপাকে টেনিস খেলোয়াড়

ভিডিওয় দেখুন কী কাণ্ড করলেন ওই খেলোয়াড়৷ The post প্রকাশ্যে সাংবাদিককে জোর করে চুমু, বিপাকে টেনিস খেলোয়াড় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM May 31, 2017Updated: 12:26 PM May 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোর্টে লড়াই করে দেশের মুখ উজ্জ্বল করতে ফরাসি ওপেনে অংশ নিয়েছিলেন টেনিস খেলোয়াড় ম্যাক্সিম হ্যামউ৷ কিন্তু কোর্টের বাইরে যা করলেন তাতে তাঁকে রোলা গাঁরো থেকে বিতাড়িতই করা হল৷

Advertisement

কী করলেন তিনি? টিভিতে লাইভ সম্প্রচারের সময় জোর করে এক সাংবাদিককে চুমু খাওয়ার চেষ্টা করেন ২১ বছরের ওই খেলোয়াড়৷ সাংবাদিক তাঁর কাছে পৌঁছেছিলেন ইন্টারভিউ নিতে৷ কিন্তু ম্যাক্সিম তাঁকে এমনভাবে গলা জড়িয়ে ধরলেন যে হাজার চেষ্টা করেও সরে আসতে পারলেন না৷ প্রকাশ্যে লাইভ সম্প্রচারের সময় ম্যাক্সিমের এমন আচরণে হতবাক আয়োজকরাও৷ তাঁর আচরণ সমর্থনযোগ্য না হওয়ার কারণেই তাঁকে গ্র্যান্ড স্লাম থেকে বের করে দেওয়া হল৷

[ওয়ার্ম আপ ম্যাচে ভারতের সামনে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ]

সোমবার প্রথম রাউন্ডেই বিপক্ষের কাছে পরাস্ত হন ম্যাক্সিম৷ ম্যাচের পর ইউরো স্পোর্টের সাংবাদিক ম্যালি থমাস তাঁর ইন্টারভিউ নিতে এগিয়ে যান৷ আর তখনই ঘটে ওই ঘটনা৷ ম্যালি বলেন, “ওর আচরণ সত্যিই অত্যন্ত অশালীন ছিল৷ ক্যামেরার সামনেই গোটা বিষয়টা ঘটছিল৷ অন এয়ার না থাকলে ওর মুখে সজোরে ঘুষি মারতাম৷” ওই দৃশ্য দেখার পরই এক মুহূর্ত সময় নষ্ট না করে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয় বিশ্বের ২৮৭ নম্বর টেনিস খেলোয়াড়কে৷ রোলা গাঁরোর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ করেছেন ম্যাক্সিম৷ তাই টুর্নামেন্টের ডিরেক্টর ম্যাক্সিমের ফরাসি ওপেনের সঙ্গে যুক্ত থাকার অনুমোদন পত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন৷ ইউরো স্পোর্টের তরফেও গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেছে৷ চ্যানেলের মুখপাত্র বলেন, “ম্যালি থমাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত৷ এটা একেবারেই সমর্থনযোগ্য ছিল না৷ অবশ্য এর জন্য আমাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে৷”

[জানেন, নিজের বায়োপিকের জন্য কত টাকা নিয়েছেন শচীন?]

উল্লেখ্য, গত বছর বিগ ব্যাশে লাইভ সম্প্রচারের সময় সাংবাদিককে মদ্যপানের প্রস্তাব দিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল৷ সেই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন গেইল৷

The post প্রকাশ্যে সাংবাদিককে জোর করে চুমু, বিপাকে টেনিস খেলোয়াড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার