shono
Advertisement

যুব বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে দল, স্প্যানিশ ক্লাবকে ১১ গোল ভারতীয় খুদেদের

চার-চারবার বিপক্ষের জালে বল জড়িয়ে রাতারাতি দলের তারকা ফুটবলার হয়ে ওঠে নিনথোই মিতেই।
Posted: 08:59 PM Jun 25, 2017Updated: 03:29 PM Jun 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে প্রথমবার আয়োজিত হতে চলা যুব বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল। ইউরোপে একের পর এক সাফল্য পাচ্ছে দল। ইতালির দলের পর এবার স্প্যানিশ অ্যাকাডেমি দলকে উড়িয়ে দিল ভারতীয় জুনিয়র ফুটবলাররা।

Advertisement

ফিফা জুনিয়র বিশ্বকাপের প্রস্তুতি জন্য এই মুহূর্তে ইউরোপ সফরে ব্যস্ত ভারতীয় দল। আর সেই প্রস্তুতি মঞ্চে শনিবার ভারতীয় জুনিয়রদের সামনে মুখ থুবড়ে পড়ল স্পেনের আলকালা। এক-দুটো নয়, বিপক্ষকে হজম করতে হল ১১টি গোল। যার মধ্যে চার-চারবার বিপক্ষের জালে বল জড়িয়ে রাতারাতি দলের তারকা ফুটবলারে পরিণত হল নিনথোই মিতেই। জোড়া গোল করে বাংলার অভিজিৎ সরকার। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক দেখাচ্ছিল ভারতীয় খুদে স্ট্রাইকারদের। দু’মিনিটের মাথায় অবশ্য শুভম ষড়ঙ্গীর শট অল্পের জন্য বাইরে বেরিয়ে যায়। তবে গোলমুখ খুলতে বেশি সময় লাগেনি। মিনিট তিনেক পরই ভারতকে এগিয়ে দেয় অভিজিৎ। গত ম্যাচে ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে দলের বাইরেই ছিল বাংলার ফুটবলার। এদিন যোগ দিয়ে দারুণভাবে নজর কাড়ে সে। তারপর ছন্নছাড়া স্প্যানিশ ডিফেন্সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক গোল করে গেল ভারতীয়রা। প্রথমার্ধেই গোলের হ্যাটট্রিক করে ফেল মণিপুরি ওয়েঙ্গার নিনথোই। ৬-০ এগিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ এতটুকু কমেনি। রহিম আলি ও অমরজিতও জোড়া গোল করে। একটি গোল কমল থাতালের।

[নতুন মরশুমে মোহনবাগানের কোচ কে? সিদ্ধান্ত নিয়ে ফেললেন কর্তারা]

পর্তুগালে প্রস্তুতি শিবিরের পরে মে মাসে ইতালিতে লাজিও কাপে অংশ নিয়েছিল যুব দল। তারপর হাঙ্গেরি সফরে যায় ভারতীয় দল। সেখানেও ছন্দে পাওয়া গিয়েছিল জুনিয়রদের। ভালমনতোনের বিরুদ্ধে জিতেছিল তারা। পরের ম্যাচে শক্তিশালী সার্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় ম্যাচ। এ বার স্পেনেও কামাল দেখাল ভারতীয় খুদেরা।

[অস্ট্রেলিয়ান সুপার সিরিজ জয় কিদাম্বি শ্রীকান্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার