shono
Advertisement

স্টিং অপারেশনে পিচের রহস্য ফাঁস করে বরখাস্ত পুণের কিউরেটর

বুকি-র ছদ্মবেশে হাজির হয়েছিলেন রিপোর্টার, সেখানেই ফাঁস গোপন তথ্য। The post স্টিং অপারেশনে পিচের রহস্য ফাঁস করে বরখাস্ত পুণের কিউরেটর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:41 PM Oct 25, 2017Updated: 11:18 AM Oct 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণেতে বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগেই মুখ পুড়ল মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার। তাদের কিউরেটর, যিনি এই ম্যাচেও পিচের দায়িত্বে ছিলেন, সেই পান্ডুরং সালগাঁওকর একটি টিভি চ্যানেলের স্টিং অপারেশনে পিচে কারিকুরির কথা বলে দ্রুত সাসপেন্ড হলেন। বোর্ড সচিব অমিতাভ চৌধুরি বলেছেন, সালগাঁওকরকে শুধু পুণে মাঠের কিউরেটরেরর পদ থেকেই সরানো হয়নি, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদ থেকেও।

Advertisement

[দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন, ঘোষণা কমিশনের]

ম্যাচের তখন আর সামান্য কয়েক ঘণ্টা বাকি, সেই সময় পুণে কিউরেটরের সামনে বুকির ছদ্মবেশে হাজির হয়েছিলেন এক রিপোর্টার। অভিযোগ, কিউরেটর তখন তাঁর ‘দাবি’ মতো পিচ ট্যাম্পার করে দেবেন বলেছিলেন। এই ঘটনা বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকেও শক্ত চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। তবে বোর্ড সচিব জানিয়েছিলেন, ম্যাচ যথারীতি অনুষ্ঠিত হবে। আর সেটাই হয়েছে। নিউজিল্যান্ড টসে জিতে আগে ব্যাট করছে। বোর্ড সচিব বলেছিলেন, “এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র ম্যাচ রেফারি। তবে পিচে কারিকুরি হওয়ার প্রমাণ পাওয়া গেলেই শুধু এরকমভাবে ম্যাচ বাতিল করা যায়।” তবে বোর্ডকর্তাদের বেশি অবাক করেছে এটাই যে, পুণের কিউরেটর ওই রিপোর্টারকে মাঠের পিচ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন বলে। নিয়ম অনুযায়ী, অল-অ্যাকসেস এরিয়া পাস ছাড়া কেউ ওখানে যেতে পারেন না। আর এই পাসও দেওয়া হয় খুব কম লোককেই। তাহলে কিউরেটর তাঁকে সেখানে নিয়ে গেলেন কী করে? বিসিসিআই এটা নিয়ে দুর্নীতি দমন ইউনিটের প্রধান কর্তা নীরজ কুমারের কাছে জবাবদিহি চেয়েছেন। বোর্ডের কার্যকরী সভাপতি সি কে খান্না ইতিমধ্যেই নীরজের কাছে ইমেলে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।

[ইংল্যান্ডের বিরুদ্ধে উঠুক সাম্বা ঝড়, আশায় বুক বাঁধছে তিলোত্তমা]

কে এই পান্ডুরং সালগাঁওকর? আসলে তিনি প্রাক্তন ক্রিকেটার ছিলেন। জোরে বল করতেন। ১৯৭৪ সালে শ্রীলঙ্কায় বেসরকারি সিরিজেও খেলতে গিয়েছিলেন। এমনকী সুনীল গাভাসকরও তাঁর আত্মজীবনীতে সালগাঁওকরের প্রশংসা করেছেন। কপাল খারাপ থাকায় জাতীয় দলের হয়ে শুধু খেলা হয়নি তাঁর। ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ২১৪টি উইকেট নিয়েছেন। কিউরেটর হিসাবে তিনি মাসিক ৬৫ হাজার টাকা বেতন পেতেন। এ ছাড়া বিসিসিআই-এর কাছ থেকে পেনশনও পান। সালগাঁওকরকে কিউরেটর হিসাবে নিয়োগ করেছিলেন এমসিএ-র দুই কর্তা অজয় শিরকে ও অভয় আপ্তে। প্রথম জন প্রাক্তন ও দ্বিতীয়জন বর্তমান এমসিএ সভাপতি। পিচ নিয়ে পুণে অবশ্য এমনিতেই আইসিসির নজরে রয়েছে। গত ফেব্রুয়ারিতে পুণেতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট তিন দিনেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছিল। যা নিয়ে প্রশ্ন উঠেছিল।

The post স্টিং অপারেশনে পিচের রহস্য ফাঁস করে বরখাস্ত পুণের কিউরেটর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার