সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৫ সালের ফেডারেশন কাপের ফাইনাল। ডেম্পো বনাম মোহনবাগান ম্যাচটি এখনও ভারতীয় ফুটবলপ্রেমীদের মন থেকে মুছে যায়নি। কারণ ওই ম্যাচেই মোহনবাগান গোলকিপার সুব্রত পালের সঙ্গে ধাক্কায় মাঠেই প্রাণ হারিয়েছিলেন ডেম্পোর ব্রাজিলীয় তারকা জুনিয়র। মৃত্যুর আগের মুহূর্তেও প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন তিনি। গত রবিবারের একটি ঘটনা আবারও মনে করিয়ে দিল জুনিয়রকে। ফুটবল মাঠ কেড়ে নিল আরও একটি প্রাণ। দলেরই ব্রাজিলীয় মিডফিল্ডার রোমান রডরিগেজের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন ইন্দোনেশিয়ার প্রাক্তন জাতীয় দলের গোলকিপার চোইরুল হুডা।
[মাঠে বাবার জন্য জলের বোতল হাতে ছোট্ট জিভা, ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া]
জানা গিয়েছে, রবিবার পূর্ব জাভার পেরসেলার হয়ে খেলতে নেমেছিলেন হুডা। কিন্তু বিরতির আগেই একটি গোল বাঁচাতে গিয়ে সতীর্থ রামোন রডরিগেজের সঙ্গে সংঘর্ষে জড়ান ৩৮ বছর বয়সি এই গোলকিপার। এরপরই বুকে ব্যাথায় ছটফট করতে থাকেন তিনি। শেষে স্ট্রেচারের সাহায্যে মাঠের বাইরে নিয়ে আসা হয়। কিন্তু প্রাথমিক শুশ্রুষার পরও সুস্থ করা যাচ্ছে না বলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়।
[বিরাটের জন্যই দল থেকে বাদ পড়েছেন যুবরাজ-রায়না!]
ঘটনায় শোকপ্রকাশ করেছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকরা। পেরসেলার সহকারী কোচ ইউরোনার এফেনডি বলেন, ‘হাসপাতালে খানিকক্ষণ হুদাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় তাঁর মৃত্যু হয়েছে।’ ১৯৯৯ সাল থেকেই এই ক্লাবের হয়ে খেলছেন হুদা। ইতিমধ্যে ৫০০টিরও বেশি ম্যাচ খেলেছিলেন তিনি। পেরসেলার সমর্থকরা হুদার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘একটি মানুষ, একটি ক্লাব, একটি ভালবাসা। ‘
সৌজন্য: টিভি ওয়ান
The post ফের জুনিয়রের ছায়া, সতীর্থের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের appeared first on Sangbad Pratidin.
