shono
Advertisement

বিশ্বকাপে স্বপ্নের ফর্ম, ভারতীয় গোলকিপার ধীরাজকে বিদেশে খেলার প্রস্তাব

বাড়িতে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত। The post বিশ্বকাপে স্বপ্নের ফর্ম, ভারতীয় গোলকিপার ধীরাজকে বিদেশে খেলার প্রস্তাব appeared first on Sangbad Pratidin.
Posted: 07:50 PM Oct 14, 2017Updated: 03:02 PM Oct 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শেষ। ফুটবলাররা যে যার বাড়িও ফিরে গিয়েছেন। কিন্তু বিশ্বকাপে নজরকাড়া ভারতীয় গোলকিপার ধীরাজ সিং-কে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেল বিদেশি স্কাউটারদের মধ্যে। বিশ্বের বহু স্কাউট অনূর্ধ-১৭ বিশ্বকাপের জন্য এসেছেন ভারতে। যাঁরা এসেছেন তাঁরা প্রত্যেকেই মনে করছেন, ভারতীয় ফুটবলারদের মধ্যে বিদেশে সাড়া জাগাতে পারে একজন-ই, সে আর কেউ নয় কেবল ধীরাজ সিং। তাই ভারতীয় দলের গোলকিপারকে নেওয়ার জন্য অনেকেই ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন। তবে ধীরাজ জানিয়েছে, এখনই কোনও সিদ্ধান্ত নয়। যা করার সে করবে বাড়ি থেকে ফিরে আসার পর।

Advertisement

[ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম বলতে পারলেন না আমির খান]

অনূর্ধ–১৭ বিশ্বকাপে ভারত ন’গোল খেতে পারে। কোনও পয়েন্ট না পেয়ে সংগঠক দেশ হিসাবে বিশ্বকাপ অভিযান শেষ করতে পারে। কিন্তু ভারতের খেলা দেখে যে বিশ্ব ফুটবলপ্রেমীরা অবাক তা আর বলার অপেক্ষা রাখে না। স্বয়ং ইংল্যান্ড কোচ স্টিভ কুপার তো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এমনকী কলকাতায় খেলা বাকি তিন দলের কোচও মনে করছেন, ভারতের এই পারফরম্যান্স তাঁরা আশা করতেই পারেননি। সেসব যাইহোক না কেন, ভারত আশা করেছিল বিশ্বকাপের পর বিদেশি স্কাউটদের চোখে বেশ কিছু ভারতীয় ফুটবলার নজরে আসবে। আপাতত যা খবর, ধীরাজ সিংকে নিয়ে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন বিদেশি স্কাউটরা। ভারতীয় দলের গোলকিপার কোচ পাওলো গ্রিলো জানিয়ে দিয়েছেন, ধীরাজকে নিয়ে স্কাউটদের মধ্যে ইতিমধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। “কোন কোন ক্লাব আগ্রহ দেখিয়েছে তাদের নাম বলব না। তবে এটুকু বলতে পারি, বিশ্বের বেশ কিছু নামী ক্লাব তাকে নেওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাব দিয়েছে। এমনও বলা হয়েছে, আমরা যেন তাকে অতি শীঘ্রই ছেড়ে দিই। এখন ফেডারেশন ও ধীরাজ কী করবে তা তারাই জানে। তবে আপনাদের জানিয়ে রাখি, ধীরাজের গোলকিপিং দেখে বিশ্বের অনেকেই মুগ্ধ।” দিল্লি থেকে জানান পর্তুগিজ গোলকিপার কোচ পাওলো গ্রিলো।

[ফুটবল পায়ে মনে হয় আমিই রোনাল্ডো, কেন এমন দাবি কোহলির?]

এর পাশাপাশি গ্রিলো বলেন, “ধীরাজকে উন্নতি করতে হলে অবশ্যই ভারত ছাড়তে হবে। এখানকার পরিকাঠামো নির্দিষ্ট। ট্রেনিংয়ে তাই নতুনত্ব আনা সম্ভব নয়। গতানুগতিক। ফলে নিজের ভবিষ্যৎ গড়তে হলে অবশ্যই তাকে ভারত ছাড়তে হবে। নাহলে পারবে না। কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে। আর বিদেশে গেলে আমি প্রথমেই বলব ইউরোপের কোনও দেশে যাক। যেখানে গেলে আধুনিক ফুটবলের অনেক কিছু ধীরাজ করায়ত্ব করতে পারবে। আগামী দিনে তার উত্তরণের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।” সতীর্থরা দিল্লি ছেড়ে গেলেও ফেডারেশন কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিল ধীরাজ। সে জানিয়ে দেয়, এখনই এসব নিয়ে সে ভাববে না। বাড়ি থেকে ফিরে তারপর ফেডারেশনের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। আসলে ফেডারেশনের অ্যাকাডেমির ফুটবলার ধীরাজ। তাই ফেডারেশনের সঙ্গে তার চুক্তিও রয়েছে। তার ওপর আই লিগে অ্যারোজ দল হিসাবে এবার যোগ দেবে অনূর্ধ-১৭ ও ১৯ দলের ছেলেরা। ফলে ধীরাজকে নিয়ে ফেডারেশন কী করে সেটাই দেখার।

[পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারী রবি শাস্ত্রী ও সানি!]

The post বিশ্বকাপে স্বপ্নের ফর্ম, ভারতীয় গোলকিপার ধীরাজকে বিদেশে খেলার প্রস্তাব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার