shono
Advertisement

কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল নিয়ে প্রথমবার নামছে মোহনবাগান, প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঠচক্র

সিনিয়র টিমের সাপ্লাই লাইন তৈরি করার রসায়নাগার হিসেবে কলকাতা লিগকে ব্যবহার করবে মোহনবাগান।
Posted: 03:33 PM Jul 04, 2023Updated: 03:43 PM Jul 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান (Mohun Bagan) ক্লাব মাতিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। পরের দিনই কলকাতা প্রিমিয়ার লিগে নামছে সবুজ-মেরুন। বুধবার মোহনবাগানের প্রতিপক্ষ পাঠচক্র। খেলাটি হবে নৈহাটি স্টেডিয়ামে।
মোহনবাগান অতীতে বহু রূপকথার জন্ম দিয়েছে। নানা রেকর্ড ও সাফল্যের পাশাপাশি নতুন নতুন ভাবনা ও চিন্তার সফল রূপায়ণের সাক্ষী ঐতিহ্যের এই ক্লাব।

Advertisement

[আরও পড়ুন:  মার্টিনেজের অনুষ্ঠান মঞ্চে জ্বলজ্বল করছে এটিকে মোহনবাগান লোগো! তুঙ্গে বিতর্ক]

এবার সিনিয়র টিমের ভারতীয় ফুটবলার তৈরির সাপ্লাই লাইন তৈরি করার রসায়নাগার হিসেবে কলকাতা লিগকে ব্যবহার করবে মোহনবাগান। এবারের কলকাতা লিগ বিদেশিহীন। কোচ বাস্তব রায়ের কোচিংয়ে যে দলটি কলকাতা প্রিমিয়ার লিগে খেলতে নামবে, সেই দলের ফুটবলারদের গড় বয়স বাইশ বছর।

কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল নিয়ে আগে কখনও নামেনি মোহনবাগান। এবার তাই নতুন ভাবনাকে সঙ্গী করে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোররা।

[আরও পড়ুন: আমেরিকায় ভারতীয় দূতাবাস জ্বালিয়ে দিল খলিস্তানিরা, নিশানায় কূটনীতিবিদরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement