shono
Advertisement

৬৭ বলে এল ২০০ রান হাঁকিয়ে রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫টি সেঞ্চুরি রয়েছে রুদ্রর ঝুলিতে। The post ৬৭ বলে এল ২০০ রান হাঁকিয়ে রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 PM May 11, 2017Updated: 03:14 PM May 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সিএবি জেসি মুখোপাধ্যায় ট্রফিতে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন ভবানীপুর ক্লাবের ব্যাটসম্যান অতনু ঘোষ। বৃহস্পতিবার ঘরোয়া ক্রিকেট ফের সাক্ষী হল নয়া নজিরের।

Advertisement

[OMG! ভাড়াতেও মিলবেন রোনাল্ডো!]

মাত্র ৬৭ বলে দ্বিশতরান করে টি-টোয়েন্টির রেকর্ড বুকে নাম তুলে ফেললেন মুম্বইয়ের ব্যাটসম্যান রুদ্র ধাণ্ডে। এদিন মুম্বই বিশ্ববিদ্যালয়ের আবিজ রিজভি চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টে রিজবি কলেজের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। ম্যাচ ছিল ডালমিয়া কলেজের বিরুদ্ধে। শুরু থেকেই বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৩৯ বলে শতরানে পৌছেঁ যান ১৯ বছরের তরুণ ব্যাটসম্যান। তারপরও ডালমিয়া কলেজের বোলারদের উপর দাপট চলছিল সমান গতিতে। ৬৭ বলে এল ২০০ রান। তাঁর চোখ ধাঁধানো ইনিংস সাজানো ছিল ২১টি চার ও ১৫টি ছক্কা। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিতও থাকেন তিনি। দল ২০ ওভারে ২ উইকেট খুইয়ে করল ৩২২ রান। মাত্র ৭৫ রানে বিপক্ষকে অলআউট করে ২৪৭ রানে ম্যাচ জিতে নেয় রিজভি কলেজ।

[এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগির]

নয়া নজির গড়ে উচ্ছ্বসিত রুদ্র বলছেন, “এই আনন্দ প্রকাশ করার মতো কোনও শব্দ নেই আমার কাছে। ভাবতেই পারছি না এত বড় একটা ইনিংস খেলেছি।” এমন ঐতিহাসিক ইনিংস নিজের বাবা-মা-কে তাঁদের বিবাহবার্ষিকীর উপহার হিসেবে দিলেন বলে জানান এই তরুণ ব্যাটসম্যান। কোন ভারতীয় ব্যাটসম্যানকে দেখে এমন খেলার অনুপ্রেরণা পান তিনি? রুদ্র জানালেন, বীরেন্দ্র শেহবাগের মতো চালিয়ে খেলতেই পছন্দ করেন। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫টি সেঞ্চুরি রয়েছে রুদ্রর ঝুলিতে।

[আগামী আইপিএল-এ আর দেখা যাবে না স্মিথ, ওয়ার্নারদের!]

The post ৬৭ বলে এল ২০০ রান হাঁকিয়ে রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার