shono
Advertisement

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারী রবি শাস্ত্রী ও সানি!

কীভাবে বর্তমান ভারতীয় কোচের সাহায্যে বিরাটদের হারিয়েছিলেন মহম্মদ আমেররা? The post পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারী রবি শাস্ত্রী ও সানি! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:46 PM Oct 14, 2017Updated: 11:28 AM Oct 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের হারটা এখনও হয়ত ভুলতে পারেননি এদেশের ক্রিকেটপ্রেমীরা। জেতার জন্য ফেভরিট হওয়া সত্ত্বেও সরফরাজ আহমেদের কাছে হেরে যেতে হয়েছিল বিরাটদের। কিন্তু জানেন পাকিস্তানের এই জয়ের নেপথ্যে ছিলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যাঁরা সেসময় ধারাভাষ্য দেওয়ার জন্য ইংল্যান্ডে উপস্থিত ছিলেন। একজন বর্তমানে ভারতীয় দলের হেডস্যার রবি শাস্ত্রী এবং অপরজন আরেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। আর এই তথ্য ফাঁস করেছেন তৎকালীন পাকিস্তানের দলের ম্যানেজারের দায়িত্বে থাকা তালাত আলি।

Advertisement

[এশিয়া কাপে ৭ গোল, বাংলাদেশকে লজ্জায় ফেলল ভারতীয় হকি দল]

গত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়েও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখানে বিরাটদের কাছে মুখ থুবড়ে পড়েছিল ফাকার জামান-সরফরাজ আহমেদরা। কিন্তু ফাইনালে কী এমন হল যে এভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান দল? উত্তরটা জানালেন তালাত আলি। তাঁর মতে, ফাইনালের আগে সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রী যেভাবে ভারতকেই জয়ের দাবিদার বলে চলছিলেন, সেটাই উদ্বুদ্ধ করে পাক ক্রিকেটারদের। বলেন, ‘ভারত আমাদের ফাইনালে ধর্তব্যের মধ্যেই আনেনি। আমি সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রীর বিশ্লেষণ শুনছিলাম। যেখানে তাঁরা আমাদের একদমই হেলফেলা করছিলেন। বলে দিয়েছিলেন আমাদের একদমই সুযোগ নেই জেতার। এটাই ছেলেদের তাতিয়ে দিয়েছিল। বলা হয়েছিল ফাইনালে কোনও প্রতিযোগিতাই নেই। আমরা ভারতকে হারাতে পারব না। আমি শুধু ছেলেদের বলেছিলাম এর জবাব মাঠেই দিতে হবে। ব্যাট আর বলকে কথা বলতে দাও।’

[নাইজারকে হারিয়ে জুনিয়র বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল]

ওই দিন ম্যাচে ব্যাট হাতে দুরন্ত খেলেছিলেন পাক ওপেনার ফাকার জামান। যদিও জসপ্রীত বুমরাহ ‘নো-বল’ করায় জীবনদান পেয়েছিলেন তিনি। তাঁর ইনিংসের দৌলতে স্কোরবোর্ডে বড় রান তোলে পাকিস্তান। জবাবে মহম্মদ আমেরদের বোলিংয়ের সামনে ধরাশায়ী হয় ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত আত্মবিশ্বাসই বিরাটদের হারের অন্যতম কারণ। তবে তালাত আলির এদিনের কথাতে এটাই প্রমাণিত হল যে, রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকরের কারণে অনেকটাই তেতে গিয়েছিল পাক শিবির। আর তার জেরেই ফাইনালে ওরকম পারফরম্যান্স সরফরাজদের।

[OMG! এই নামেই ভালবেসে অনুষ্কাকে ডাকেন বিরাট?]

The post পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারী রবি শাস্ত্রী ও সানি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার