shono
Advertisement

কিউয়িদের হারিয়ে পুণেতে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া

এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে বিরাটদের।
Posted: 09:19 PM Oct 24, 2017Updated: 03:49 PM Oct 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রত্যাশিত হার চমকে দিয়েছে ভারতকে। অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতীয় সমর্থকরা ভেবেছিলেন নিউজিল্যান্ডকেও উড়িয়ে দেবেন বিরাট কোহলিরা। কিন্তু সেই স্বপ্নে আপাতত জল ঢেলে দিয়েছেন কেন উইলিয়ামসনরা। এখন ভারতীয়দের লক্ষ্য বুধবার পুণেতে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো।

Advertisement

[জানেন, ফিফার বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো নিজে কাকে ভোট দিয়েছিলেন?]

কোনও সন্দেহ নেই, পুণে ম্যাচ ভারতীয় দলের কাছে মরণ-বাঁচন ম্যাচ। অথচ ফর্মের বিচারে ভারতীয় দল অনেকটাই এগিয়ে থেকেই সিরিজে খেলতে নেমেছিল। কিন্তু যাবতীয় হিসাব উলটে দিয়েছেন উইলিয়ামসনরা। প্রথম ওয়ানডে ম্যাচে হারলেও ভারতীয় দলে খুব বেশি পরিবর্তন নাও হতে পারে। আগের ম্যাচে মণীশ পাণ্ডেকে বাইরে রেখে দীনেশ কার্তিককে খেলানো হয়েছিল। কিন্তু তিনি সেভাবে সফল নন। ফলে মিডল অর্ডারের শক্তি বাড়াতে মণীশকে খেলানো হতে পারে। এছাড়া আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। অধিনায়ক বিরাট দুরন্ত ছন্দে রয়েছেন। আগের ম্যাচে অসাধারণ শতরানও করেছেন। কিন্তু বাকি ব্যাটসম্যানরা বড় রান করতে পারেননি। যা ভারতীয় টিম ম্যানজমেন্টকে চিন্তায় রাখছে। বোলিং বিভাগ এখনও পর্যন্ত ভালই পারফরম্যান্স করেছে। আর তাই এদিন পুরো দমেই অনুশীলন করলেন ভারতীয় দলের তারকারা।

 

উলটোদিকে, নিউজিল্যান্ড ব্যাটিং এবং বোলিং, দু’টি বিভাগেই প্রথম ম্যাচে ভারতীয় দলকে টেক্কা দিয়েছে। তাদের নিয়ন্ত্রিত বোলিং ভারতীয় দলকে তিনশোর আগেই আটকে দিতে সক্ষম হয়েছে। এবং ব্যাটিংয়েও দারুণ পারফরম্যান্স করেছেন টেলর। দুরন্ত ব্যাটিং উপহার দিয়েছেন তিনি। সঙ্গে সেঞ্চুরি করেছেন লাথাম। ফলে এই দুই ব্যাটসম্যানের উপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ভরসা রাখছে নিউজিল্যান্ড শিবির। ভারতীয় দল অবশ্য সিরিজে ফিরে আসার ব্যাপারে আশাবাদী। তাদের তরফে বলা হয়েছে, প্রথম ম্যাচে কয়েকটি ভুল-ভ্রান্তি হয়েছিল। সেগুলি শুধরে নিয়েই ক্রিকেটাররা মাঠে নামছেন। বিশেষ করে ভারতীয় দলের মিডল অর্ডার রান পায়নি। এই জায়গায় তাঁরা জোর দিচ্ছেন। বিরাটের বিশ্বাস, দল ঠিক ঘুরে দাঁড়াবে। তবে তিনি নিউজিল্যান্ডকেও বেশ সমীহ করছেন। তাঁর মতে, দল হিসাবে নিউজল্যান্ড যথেষ্ট তৈরি। ফলে ওদের হারাতে একশো শতাংশেরও বেশি দিতে হবে।

[সেমিফাইনালের টিকিটের হাহাকার, যুবভারতীতে বিক্ষোভ ফুটবলপ্রেমীদের]

ছবি: বিসিসিআই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার