shono
Advertisement

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বিরাটদের জন্য থাকছে বৃষ্টির পূর্বাভাস

টি-টোয়েন্টি সিরিজ জিততেও বদ্ধপরিকর ভারত। The post ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বিরাটদের জন্য থাকছে বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 PM Oct 06, 2017Updated: 03:54 PM Oct 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। গোটা দেশ এখন ফুটবল জ্বরে আক্রান্ত। কিন্তু এর মধ্যেই আরেক যুদ্ধ কিন্তু চলছে। ওয়ানডে সিরিজে জেতার পর এবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন বিরাটরা। শনিবার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে মুখোমুখি হতে চলেছে দুই যুযুধান প্রতিপক্ষ। তবে ভারতীয় শিবিরে আপাতত চিন্তা বলতে শুধু একটাই, বৃষ্টি।

Advertisement

[অ্যাডমিট কার্ডে হাজির স্বয়ং গণেশ, তাজ্জব পড়ুয়ারা]

ওয়ানডে সিরিজের মতোই টি-টোয়েন্টি সিরিজে রয়েছে বৃষ্টির আশঙ্কা। ধোনির শহরে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেরকম হলে ম্যাচ নিয়ে বড়সড় অনিশ্চয়তা। শুক্রবার বিরাট কোহলিরা রাঁচিতে চলে এলেও হোটেলে বসেই কাটাতে হল। ঠিক ছিল, বিকেলে অনুশীলন করবে ভারতীয় দল। কিন্তু একঘণ্টার টানা বৃষ্টিতে তা আর সম্ভব হয়নি। কয়েকটা দিন বিশ্রামে কাটিয়ে আবার ক্রিকেটে ফিরছেন কোহলিরা। একদিনের সিরিজে ৪-১। একই মোমেন্টাম এবার টি-২০-তেও ধরে রাখতে বদ্ধপরিকর ভারতীয় দল। টিমে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। আশিস নেহরা যেমন দলে চলে এসেছেন। হয়তো প্রথম এগারোতেও থাকবেন। খবর অনুযায়ী, ব্যাটিং উইকেটই হচ্ছে ধোনির শহরে। তবে বৃষ্টি হলে কিছুটা সুবিধা পাবেন সিমাররা।

[অপেক্ষার অবসান, বান্ধবীর সঙ্গে বাগদান পর্ব সারলেন ভুবনেশ্বর]

একবছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এখানে টি-২০ ম্যাচে খেলেছিল ভারত। সেই ম্যাচে অবশ্য ৬৯ রানের অনায়াস জয় দেখেছিল রাঁচি। আর এবারও সেরকম কিছুই হচ্ছে, এটা যেন ম্যাচ শুরুর আগে থেকেই ধরে নিয়েছেন ধোনির শহরের লোকেরা। আসলে স্টিভ স্মিথের দল গোটা একদিনের সিরিজে যে ক্রিকেট খেলেছে, তাতে অতি বড় অজি সমর্থকও তাঁদের হয়ে বাজি ধরবেন না। যদিও অজি শিবির থেকে ঘুরে দাঁড়ানোর কথাই বলা হচ্ছে। একবার নয়, বারবার। বাঁ-হাতি পেসার জেসন বেহনড্রফ যেমন বলছিলেন, “আমার একদিনের সিরিজে হারলেও টিম যথেষ্ট আত্মবিশ্বাসী। নাগপুরের পর বেশ কয়েকদিনের গ্যাপ ছিল। এখন আমরা অনেক বেশি তরতাজা। আশা করি টি-২০ সিরিজ জিতে ফিরতে পারব। আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না।” এমনিতে এই অস্ট্রেলিয়ার দলটায় ওয়ার্নার, স্মিথদের মতো দু’তিনজন ছাড়া বলার মতো তেমন কেউ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন বলছেন, “প্রথম তিনজন ছাড়া ওদের দলে আর তেমন প্লেয়ার কই!” আরও সমস্যা হল, স্মিথও গোটা সিরিজে তেমন কিছু করতে পারেননি। একদিনের সিরিজে ওইভাবে হারের পর টি-২০ তাই এখন সম্মানরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে স্মিথদের কাছে। আর বিরাটরা? ভারতীয় দলের কাছে এখন একটা চিন্তা। সেটা হল বৃষ্টি।

[মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি বদল নিয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের]

The post ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বিরাটদের জন্য থাকছে বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার