shono
Advertisement

আই লিগ জয়ী আইজলকে নয়া স্টেডিয়ামের প্রতিশ্রুতি ক্রীড়ামন্ত্রীর

ইস্ট-মোহনের মতো আসন্ন আইএসএল-এ খেলার চিন্তাভাবনা রয়েছে আইজল এফসি-র। The post আই লিগ জয়ী আইজলকে নয়া স্টেডিয়ামের প্রতিশ্রুতি ক্রীড়ামন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM May 27, 2017Updated: 11:20 AM May 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার আই লিগ ঘরে তুলে পাহাড়ের মুখে হাসি ফুটিয়েছে আইজল এফসি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফসির মতো হেভিওয়েট দলগুলিকে পিছনে ফেলে দিয়ে ভারতসেরা হয়ে গিয়েছিল আইজল। আর তাই পাহাড়ের ক্লাবকে আরও উদ্বুদ্ধ করতে পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। আইজলে একটি নতুন স্টেডিয়াম গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

Advertisement

[বলিউডে পা রাখতে চলেছেন ভুবনেশ্বর কুমারের ‘বান্ধবী’]

শুক্রবার আইজল এফসি-র সভাপতি রবার্ট রয়তের সঙ্গে দেখা করেন গোয়েল। সভাপতি জানান, আগামী দিনে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নেবে ক্লাব। কিন্তু মিজোরামে বিশ্বমানের স্টেডিয়াম না থাকায় ম্যাচ আয়োজনে সমস্যায় পড়তে হতে পারে তাঁদের। ক্লাবের সেই সমস্যা সমাধানেই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। জানান, উন্নত মানের নয়া স্টেডিয়াম তৈরির জন্য সব খরচ দেবে সরকার। রাজ্য সরকারের তত্বাবধানেই তৈরি হবে স্টেডিয়াম।

[বলিউডে পা রাখতে চলেছেন ভুবনেশ্বর কুমারের ‘বান্ধবী’]

এদিকে, ইস্ট-মোহনের মতো আসন্ন আইএসএল-এ খেলার চিন্তাভাবনা রয়েছে আইজল এফসি-র। ক্রীড়ামন্ত্রী এ বিষয়ে আইজল সভাপতিকে বাংলার দুই প্রধানের কর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। জানা গিয়েছে, লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে ফোনে কথা হয়েছে রবার্টের। পাশাপাশি কথা বলেছেন বাগান সচিব অঞ্জন মিত্রর সঙ্গেও। আসন্ন শনিবার আইএসএল ও আই লিগকে জুড়ে দেওয়া হবে কিনা তা নিয়ে আইএফএ-র সঙ্গে আলোচনায় বসার কথা দুই ক্লাবের। ইন্ডিয়ান সুপার লিগে খেলা নিয়ে এখনও অনিশ্চিত দুই প্রধান। এআইএফএফ এবং আইএমজিআর তাঁদের শর্ত মেনে নিলে তবেই টুর্নামেন্টে অংশ নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন কর্তারা। তবে আইজল কী সিদ্ধান্ত নেবে, তা এখনও স্পষ্ট নয়। দেবব্রত সরকার জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আইজল সভাপতির কী কী কথা হয়েছে জানার পরই বৈঠকে বসতে পারেন তাঁরা। এবার দেখার, আইএসএল-এ আই লিগ চ্যাম্পিয়নদের ভবিষ্যত কী!

[ডোপ টেস্টে ফেল করে সাসপেন্ড ভারতীয় অ্যাথলিট]

The post আই লিগ জয়ী আইজলকে নয়া স্টেডিয়ামের প্রতিশ্রুতি ক্রীড়ামন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার