shono
Advertisement

আমেরিকাকে উড়িয়ে যুব বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড

অপর কোয়ার্টার ফাইনালে ঘানাকে হারিয়ে সেমিফাইনালে উঠল মালি। The post আমেরিকাকে উড়িয়ে যুব বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 PM Oct 21, 2017Updated: 04:16 PM Oct 21, 2017

ইংল্যান্ড- ৪ (ব্রিউস্টার-৩, গিবস হোয়াইট)

Advertisement

আমেরিকা- ১ (সার্জেন্ট)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই বিশেষজ্ঞরা বলেছিলেন, এই ইংল্যান্ড দলটি অনেকদূর যাবে। কিন্তু গ্রুপ পর্যায়ের পর দলের অন্যতম তারকা স্যাঞ্চো দেশে ফিরে যাওয়ার পর সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু দলের বাকিরাও যে সমান পারদর্শী, বিশ্বকাপের মঞ্চে দেশের জন্য জানপ্রাণ লড়িয়ে দিতে প্রস্তুত, সেটা প্রমাণ করে দিল ইংল্যান্ডের ফুটবলাররা। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আমেরিকাকে ৪-১ গোলে হারিয়ে দিল ইংরেজ বাহিনী। হ্যাটট্রিক করল ব্রিউস্টার।

[টেস্ট ক্রিকেট থেকে কবে বিদায় নেবেন, জানিয়ে দিলেন অশ্বিন]

এদিন গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ইংল্যান্ড। ১১ এবং ১৪ মিনিটে পরপর দু’টি গোল করে ব্রিউস্টার। এরপর আরও বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে ইংরেজ খেলোয়াড়রা। তবে শুরুতেই জোড়া ধাক্কা খেলেও দমে যায়নি মার্কিন খেলোয়াড়রা। প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকেই একের পর আক্রমণ করতে শুরু করে সার্জেন্টরা। এই সময় ভাগ্য সুপ্রসন্ন থাকলে ব্যবধান কমিয়ে নিতে পারত তারা। কিন্তু ভাগ্য এবং সহজ সুযোগ নষ্টের কারণে গোল শোধ করতে পারেনি আমেরিকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের একবার গোলের জন্য ঝাঁপায় দু’দল। কিন্তু ফের একবার গোলের মুখ খুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ৬৪ মিনিটে গিবস হোয়াইট দলকে ৩-০ গোলে এগিয়ে দেয়। যদিও ৭২ মিনিটে মার্কিন খেলোয়াড় সার্জেন্ট ব্যবধান কমায়, কিন্তু তা দলের হার বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের অন্তিম লগ্নে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে ব্রিউস্টার।

[ফের বাজিমাত, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপের ফাইনালে সর্দাররা]

এদিকে, শনিবার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই আফ্রিকার দেশ মালি এবং ঘানা। এবারের বিশ্বকাপ জেতার জন্যও অন্যতম দাবিদার ছিল ঘানা। কিন্তু আফ্রিকা মহাদেশেরই অপর দল মালির কাছে হেরে বিদায় নিল তারা। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে প্রতিযোগিতার শেষ চারে উঠল মালি। এদিন ১৫ মিনিটের মাথাতেই গোল করে এগিয়ে যায় মালি। দলের হয়ে প্রথম গোলটি করে দ্রামে। প্রথমার্ধে মালি এগিয়েছিল ওই এক গোলের ব্যবধানে। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটের মাথায় মালির হয়ে দ্বিতীয় গোল ট্রাওরের। ম্যাচের ৭০ মিনিটে ঘানার হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল মহম্মদ কুদুসের।

The post আমেরিকাকে উড়িয়ে যুব বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার