shono
Advertisement

গ্যালারিতে বসে ভারত-পাক ম্যাচ দেখলেন ‘পলাতক’বিজয় মালিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাকে দেশে ফেরানোর দাবি জানিয়ে উত্তাল গোটা দেশ, সেই পলাতক বিজয় মালিয়াকে দেখা গেল ক্রিকেট ময়দানে। তাও আবার ভারত-পাক ক্রিকেট ম্যাচে। দিব্যি বহাল তবিয়তে খেলা দেখছেন দর্শকাসনে বসে। তার এই তাৎপর্যপূর্ণ উপস্থিতিতে প্রশ্ন উঠেছে বহু। যাঁকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়ে সরকারকে চাপ দিচ্ছে বিরোধীরা, সেই মালিয়া কি না খেলা দেখলেন মাঠে […] The post গ্যালারিতে বসে ভারত-পাক ম্যাচ দেখলেন ‘পলাতক’ বিজয় মালিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 11:59 PM Jun 04, 2017Updated: 06:34 PM Jun 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাকে দেশে ফেরানোর দাবি জানিয়ে উত্তাল গোটা দেশ, সেই পলাতক বিজয় মালিয়াকে দেখা গেল ক্রিকেট ময়দানে। তাও আবার ভারত-পাক ক্রিকেট ম্যাচে। দিব্যি বহাল তবিয়তে খেলা দেখছেন দর্শকাসনে বসে। তার এই তাৎপর্যপূর্ণ উপস্থিতিতে প্রশ্ন উঠেছে বহু। যাঁকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়ে সরকারকে চাপ দিচ্ছে বিরোধীরা, সেই মালিয়া কি না খেলা দেখলেন মাঠে বসে!

Advertisement

এই ঘটনা মনে করাচ্ছে শারজায় বসে দাউদ ইব্রাহিমের ম্যাচ দেখা। মোস্ট ওয়ান্টেড দাউদের মতোই এদিন বিজয় মালিয়াকে দেখা গেল মাঠে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। একটি সাদা রঙের কোট পরে গ্যালারিতে বসে তিনি। অথচ ৯ হাজার কোটি টাকার কারচুপির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করার দাবি উঠেছে ভারতে।

[পাকিস্তানকে দুরমুশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু ভারতের]

ঋণ খেলাপি ও কর ফাঁকি-সহ একাধিক অভিযোগে গত এপ্রিলে স্কটল্যান্ডে ইয়ার্ডের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে তার কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্তিও পেয়ে যান লিকার ব্যারন মালিয়া। এক বিবৃতিতে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছিল, ভারত সরকারের তরফ থেকে প্রতারণা ও ঋণখেলাপির অভিযোগে তাঁকে তলব করা হয়েছিল। তারপর সেন্ট্রাল লন্ডনের একটি পুলিশ স্টেশনে হাজিরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

[ইন্দোনেশিয়ার তারকাকে হারিয়ে তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন প্রণীত]

The post গ্যালারিতে বসে ভারত-পাক ম্যাচ দেখলেন ‘পলাতক’ বিজয় মালিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার