shono
Advertisement

সমাধি থেকে উধাও প্রবাদপ্রতিম ফুটবলার গ্যারিঞ্চার অস্থি, ক্ষুব্ধ পরিবার

কোথায় গেল হাড়গোড়? The post সমাধি থেকে উধাও প্রবাদপ্রতিম ফুটবলার গ্যারিঞ্চার অস্থি, ক্ষুব্ধ পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:55 PM Jun 01, 2017Updated: 08:25 AM Jun 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ১৯৫৮ ও ১৯৬২-র বিশ্বকাপে তাঁর পায়ের জাদু দেখেছিল গোটা বিশ্ব৷ অনেকেই মনে করেন, পেলে-র থেকেও নাকি বড় ফুটবলার ছিলেন তিনি৷ কিন্তু জীবদ্দশাতে সেভাবে কোনও স্বীকৃতি পাননি৷ আর মৃত্যুর ৩৪ বছর পরেও চরম অবহেলিত ও বিতর্কিত-ই রয়ে গেলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গ্যারিঞ্চা৷ ব্রাজিলের যে কবরখানায় এই প্রবাদপ্রতিম ফুটবলারের সমাধি ছিল, সেই কবরখানার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, সমাধিতে গ্যারিঞ্চার হাড়গোড় খুঁজে পাওয়া যাচ্ছে না৷

Advertisement

[৫ পাক সেনাকে নিকেশ করল ভারতীয় সেনার স্পেশ্যাল ফোর্স]

১৯৫৫ থেকে ১৯৬৬ দশ বছরের ফুটবলার জীবনে ব্রাজিলের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন গ্যারিঞ্চা৷ ১৯৫৮ ও ১৯৬২-র ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি৷ খেলতেন রাইট উইংয়ে৷ কিন্তু দীর্ঘদিনের সঙ্গী নেশা ও চূড়ান্ত বিশৃঙ্খল জীবন-যাপনের জন্য অকালেই পৃথিবী ছাড়তে হয় গ্যারিঞ্চাকে৷ ১৯৮৩ সালে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন তিনি৷ মৃত্যুর পর ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে থেকে ৪০ মাইল দুরে নিজের শহর মাজের এক কবরখানায় পরিবারের অন্যান্যদের পাশেই সমাধিস্থ করা হয় গ্যারিঞ্চাকে৷ জানা গিয়েছে, ওই সমাধি থেকেই উধাও হয়ে গিয়েছে গ্যারিঞ্চার হাড়গোড়৷ সেগুলোর কী হয়েছে তারও কোনও রেকর্ড নেই৷

[বিতর্কিত সেলফি, টুইটারে ট্রোলড হয়ে পোস্ট ডিলিট করলেন প্রিয়াঙ্কা]

ব্রাজিলে কবরখানাগুলি সাধারণত মৃতদের দুটি করে সমাধি থাকে৷ একটিকে শায়িত থাকে দেহ, অন্যটিতে রাখা থাকে মৃতের অস্থিমজ্জা৷ মাজে শহরের ওই করবখানাতে গ্যারিঞ্চা নামেও দুটি সমাধি আছে৷ গ্যারিঞ্চার পরিবারের এক সদস্য জানিয়েছেন, দশ বছর আগে পরিবারের অন্য এক সদস্যকে ওই কবরখানার সমাধিস্থ করা হয়৷ তখন গ্যারিঞ্চার সমাধি থেকে অস্থি সরিয়ে দ্বিতীয় সমাধিতে রাখা হয়েছিল৷ কিন্তু, পরিবারকে এ সংক্রান্ত কোনও নথি দেওয়া হয়নি৷ মাজের শহরের মেয়রের অফিসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি সমাধির মধ্যে কোনটিতে গ্যারিঞ্চার হাড়গোড় ছিল, তা তিনি জানেন না৷ তবে হাড়গোড়গুলি হারিয়ে গিয়েছে বলে মনে করেন না তাঁরা৷ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷

[ভয়াবহ টর্নেডোর ধ্বংসলীলায় আতঙ্কিত শহরবাসী, দেখুন ভিডিও]

এই ঘটনার রীতিমতো ক্ষুদ্ধ গ্যারিঞ্চার পরিবার৷ গ্যারিঞ্চার মেয়ে রোসানগেলা স্যান্টোস বলেছেন, ‘আমার বাবার এটা প্রাপ্য ছিল না৷ জানি না বাবা কোথায় আছে৷ তবে এই ঘটনায় আমরা পুরোপুরি বিপর্যস্ত৷’

The post সমাধি থেকে উধাও প্রবাদপ্রতিম ফুটবলার গ্যারিঞ্চার অস্থি, ক্ষুব্ধ পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার