shono
Advertisement

যুবরাজ ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, এমনটাই মত প্রাক্তন জাতীয় নির্বাচকের

ধোনি-যুবিকে নিয়ে উচ্ছ্বসিত বিশ্বজয়ী ক্রিকেটার। The post যুবরাজ ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, এমনটাই মত প্রাক্তন জাতীয় নির্বাচকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:50 PM Sep 16, 2017Updated: 04:20 PM Sep 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছেন। একসময় ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য এখন দলে জায়গা পাচ্ছেন না। সম্প্রতি বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ানডে ম্যাচ থেকেও। সেই নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছিল বিতর্কও। তবে এর মধ্যেই প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাতিলকে পাশে পেয়ে গেলেন যুবরাজ সিং। যুবি আসলে ‘ভগবানের দান’- এমনটাই মনে করেন প্রাক্তন জাতীয় নির্বাচক সন্দীপ পাতিল।

Advertisement

[বিরাট নন, চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে ভারতের ‘নেতা’ ধোনিই!]

যুবরাজ সিংয়ের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যুবরাজের ফিটনেস এবং ফর্মই শেষ কথা বলবে। আমি এখন আর নির্বাচক নই। তাছাড়া বিশ্বকাপের এখনও দু’বছর বাকি। তাছাড়া খেলোয়াড়দের চোট আঘাতও থাকতে পারে। এছাড়া বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার চাপ তো রয়েইছে। যুবরাজ আসলে ভগবানের দান। আমি বরাবর ওর ফ্যান ছিলাম এবং আগামী দিনেও থাকব। তবে জাতীয় দলে জায়গা পেতে হলে অবশ্যই ব্যাটে রান করতে হবে। এর পাশাপাশি ফিটনেসও ধরে রাখতে হবে।’

[হাড্ডাহাড্ডি লড়াই জিতে কোরিয়া ওপেনের ফাইনালে সিন্ধু]

যুবরাজের পাশাপাশি ধোনিরও প্রশংসা করেন তিনি। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ককে ‘স্পেশাল ক্রিকেটার’ হিসেবে তুলনা করেন সন্দীপ পাতিল। তবে ধোনি বা যুবরাজ কারও ভবিষ্যৎ নিয়েই তেমন কোনও মন্তব্য করতে চাননি তিনি। প্রাক্তন জাতীয় নির্বাচকের কথায়, ‘ভারতীয় দলের দায়িত্ব যাঁরা রয়েছে, তাঁরা সবাই পেশাদার। তাই ধোনি বা যুবরাজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করাটা উচিত নয়। তবে নিঃসন্দেহে ওঁরা দু’জনেই স্পেশাল খেলোয়াড়। ধোনি-যুবির যা ক্ষমতা আছে তাঁর পাঁচ শতাংশ যদি পেতাম তাহলে বর্তে যেতাম।’ তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যর মতে, বর্তমানে ভারতীয় দল দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশ্ব ক্রিকেটে নিজেদের রাজত্ব কায়েম করার পথে। তবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে বিরাটরা কতটা সাফল্য পায় সেটাও দেখতে হবে।

[নাম বদলে শচীন তেণ্ডুলকরের নামটাই রাখতে চান বীরু, কিন্তু কেন?]

The post যুবরাজ ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, এমনটাই মত প্রাক্তন জাতীয় নির্বাচকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার