shono
Advertisement

প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে, Navi অ্যাপেই কেল্লাফতে!

এই অ্যাপ খানিকটা হলেও চাপ বাড়িয়েছে ফোন পে, গুগল পে'র!
Published By: Tiyasha SarkarPosted: 08:18 PM Aug 30, 2026Updated: 08:21 PM Aug 30, 2026

সময়ের সঙ্গে সঙ্গে নগদ লেনদেন প্রায় অতীত হয়ে গিয়েছে। এখন পাঁচ টাকার চা হোক বা দামি কোনও জিনিস, অধিকাংশই পেমেন্ট করেন অনলাইনে। ৫ টাকা হোক বা ৫০ হাজার, যদি সব পেমেন্টেই মেলে নিশ্চিত ক্যাশব্যাক? ভাবছেন তো কোথায় মিলবে এমন সুযোগ? অ্যাপ স্টোরেই রয়েছে এমন এক অ্যাপ Navi, যা ব্যবহার করে পেমেন্ট করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে টাকা! স্বাভাবিকভাবেই এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। ফলে খানিকটা হলেও চাপ বাড়ছে ফোন পে, গুগল পে'র। কীভাবে ডাউনলোড করবেন? কীভাবেই বা মিলবে টাকা? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

২০২৩ সালে বাজারে এসেছিল এই Navi পেমেন্ট অ্যাপ। এনপিসিআই (NPCI) অনুমোদিত থার্ড-পার্টি ইউপিআই অ্যাপ এটি। এর মাধ্যমে টাকা পাঠানো, যে কোনও বিল পরিশোধ, রিচার্জ করা যায়। এছাড়া মিউচুয়াল ফান্ড, ডিডিটাল সোনায় বিনিয়োগ-সহ বিভিন্ন কাজ করা যায়। গত কয়েকমাসে এর জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। নিশ্চয়ই ভাবছেন কেন? কারণ, এই অ্যাপ ব্যবহারে যে কোনও পেমেন্ট করলেই মিলছে কয়েন। যা সেকেন্ডের মধ্যে টাকায় কনভার্ট হয়ে অ্যাড হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানেই শেষ নয়, এই অ্যাপ ব্যবহার করে রিচার্জ করলে মিলছে নিশ্চিত ১২ টাকা। অর্থাৎ আপনি যদি ২০০ টাকার রিচার্জ করেন তাহলে খরচ কমে হচ্ছে ১৮৮ টাকা!

কীভাবে ডাউনলোড করবেন?

১. প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যান।
২. সার্চ করুন Navi অ্যাপ।
৩. ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। যে নম্বরটি আপনার ব্যাঙ্কের সঙ্গে যুক্ত, সেটিই দেবেন।
৪. এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ভেরিফাই করে নিলেই কেল্লাফতে!

এরপর যাবতীয় পেমেন্ট করুন এই অ্যাপের মাধ্যমেই। প্রতি পেমেন্টেই পাবেন নূন্যতম ১০০ কয়েন। এক্ষেত্রে ১০০ কয়েন মানে ১ টাকা। যা রিডিম করে সরাসরি অ্যাড করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে ফেলুন Navi।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement