shono
Advertisement
Instagram New Feature

রিল পোস্টের পর গান বদলের ইচ্ছে? আর ডিলিটের প্রয়োজন নেই, দারুণ ফিচার আনল ইনস্টা

জানেন কী এই ফিচার?
Published By: Tiyasha SarkarPosted: 02:13 PM Jul 24, 2026Updated: 04:00 PM Jul 24, 2026

জেন জি মানেই ইনস্টাগ্রাম। দিনভর রিল পোস্টে মজে থাকে নতুন প্রজন্ম। অনেকেই রিল পোস্টের পর ভাবেন, 'ইস এই গানটা না ব্যবহার না করে অন্যটা করতে পারতাম!' তবে এই সমস্যার সমাধান বলতে এতদিন ছিল রিল ডিলিট করে নতুন করে আপলোড। তবে এবার আর তা করতে হবে না। তাহলে কি? সূত্রের খবর, এখন আপলোড করার পর বদলানো যাবে রিলের ব্যাকগ্রাউন্ড মিউজিক। অর্থাৎ রিপ্লেস করা যাবে অডিও।

Advertisement

কীভাবে রিপ্লেস করবেন অডিও?

১. প্রথমে পাবলিশ করা পোস্টটি খুলুন।
২. উপরের ডানদিকে 'টু লাইন আইকনে' যান।
৩. এডিট অপশনে ক্লিক করুন।
৪. এবার রিপ্লেস করুন অডিও।
৫. ইনস্টাগ্রাম লাইব্রেরি থেকে বেছে নিন নতুন গান।
৬. সেভ করে দিলেই আপনার কাজ শেষ।

উল্লেখ্য, অডিও রিপ্লেস অপশন চালু হওয়ার আগে যেসব পোস্টের অডিও হারিয়ে যেত সেগুলো নিজে থেকেই 'মিউট' হয়ে যেত। সেক্ষেত্রে গান যুক্ত করার জন্য ব্যবহারকারীদের সেই ছবি বা রিলটি ডিলিট করে ফের আপলোড করতে হতো। যার ফলে আগে পাওয়া লাইক ও কমেন্টগুলো হারিয়ে যেত। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের পোস্ট এডিট করে নতুন গান বেছে নিয়ে তা সেভ করতে পারবেন। এতে রিচ, লাইক, কমেন্টে কোনও প্রভাব পড়বে না। উল্লেখ্য, এই প্রথম নয়। বরাবরই ইউজারদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার আনে ইনস্টাগ্রাম। এবার সেই তালিকায় জুড়ল অডিও রিপ্লেস অপশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement