shono
Advertisement
iPhone Overheating

মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আইফোন? এই ভুল করলেই সর্বনাশ!

ফোন মাত্রাতিরিক্ত গরম হয়ে গেলে কী করবেন?
Published By: Tiyasha SarkarPosted: 12:54 PM May 02, 2026Updated: 01:59 PM May 02, 2026

একটা সময়ে আইফোন ছিল উচ্চবৃত্তদের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আইফোন। এখন পকেটে পকেটে আইফোন। গরমের এই ফোনের একটা বড় সমস্যা হল, হিটিং প্রবলেম। অর্থাৎ মাঝে মধ্যেই প্রবল গরম হয়ে যায় আইফোন। অনেকেই মজা করে বলেন, ফোন ঠান্ডা করতে ফ্রিজে রাখতে হবে! গরম হয়ে গেলে পারফরমেন্সও খানিকটা স্লো হয়ে যায় ফোনের। কিন্তু জানেন কি কেন গরম হয়ে যায় আইফোন? চলুন জেনে নেওয়া যাক সমাধানের উপায়ও।

Advertisement

কেন গরম হয় আইফোন?

১. প্রখর রোদের মধ্যে ক্রমাগত ফোন ব্যবহার করেন, তাহলে তা গরম হয়ে যায়।
২. অনেকেই আছেন যারা ফোন চার্জে বসিয়েও ক্রমাগত ব্যবহার করেন। যা কখনই উচিত। চার্জ দেওয়ার সময় ব্যবহারের কারণেও গরম হয়ে যায় আইফোন।
৩. ফোনে একাধিক ভারী অ্যাপ রাখেন? দিনভর গেমে ডুবে থাকেন? তাহলে এটাও ফোন গরম হওয়ার একটি কারণ।
৪. একই সঙ্গে ব্লু-টুথ, জিপিএস ট্র্যাকার-সহ একাধিক অ্যাপ ব্যবহার করলেও গরম হয়ে যায় ফোন।

ফোন মাত্রাতিরিক্ত গরম হয়ে গেলে কী করবেন

১. চেষ্টা করুন তুলনামূলক ঠান্ডায় ফোনটি রেখে দেওয়ার।
২. ফোনে কভার না পরানোই ভালো। তবে হাত থেকে পড়ে যাওয়ার ভয়ে কভার ব্যবহার করতেই হয়। তবে চেষ্টা করুন ভারী কভার এড়িয়ে যাওয়ার।
৩. ভারী অ্যাপ প্রয়োজন না হলে পুরোপুরি বন্ধ করে দিন। ব্যাকগ্রাউন্ডে যেন না চলে।
৪. সম্ভব হলে অন করে রাখুন লো পাওয়ার মোড।
৫. কড়া রোদে চেষ্টা করুন ফোন ব্যবহার না করার।

তবে হ্যাঁ, ফোন ঠান্ডা করতে ভুলেও ফ্রিজে দেবেন না। ওয়াটার প্রুফ বলে জলেও ভিজিয়ে ফেলবেন না। অতিরিক্ত গরম অবস্থায় চার্জে বসানোর ভুলও করবেন না। তাহলেই সর্বনাশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement