shono
Advertisement
AI

'এআইকে থামাও'! কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের গতি কমাতে একমত মাস্ক-অল্টম্যান

এআই নিয়ে আশঙ্কা কিন্তু আজকের নয়। স্বয়ং স্টিফেন হকিং বহু আগেই ভয়ংকর ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।
Published By: Biswadip DeyPosted: 02:27 PM Sep 13, 2026Updated: 02:27 PM Sep 13, 2026

মাত্র কয়েক বছর আগেও ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটা ছিল কল্পবিজ্ঞানেরই অংশ। এখন তা ঘোর বাস্তব। ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পড়েছে এআই। তাকে ঘিরে ঘনিয়েছে আশঙ্কার মেঘ! এই পরিস্থিতিতে এআইয়ের প্রসারের ক্ষেত্রে নেতৃত্বদানকারী তিন প্রযুক্তি-দিগগজ ঐকমত্যে পৌঁছেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন প্রক্রিয়া কিছুটা ‘ধীর’ করার প্রয়োজন করার বিষয়ে।

Advertisement

গত শনিবার ‘অ্যানথ্রপিক’-এর প্রধান দারিও আমোদি একটি সতর্কতামূলক ব্লগ পোস্টের মাধ্যমে এই আলোচনার সূত্রপাত করেন। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই ‘ওপেনএআই’-এর প্রধান স্যাম অল্টম্যান এবং ‘এক্সএআই’-এর প্রধান এলন মাস্ক এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে তাতে সায় দেন। দারিও আমোদি এক্স হ্যান্ডলে লেখেন, 'আমাদের অবশ্যই ধীরগতি আনতে হবে। আমি একটি নতুন প্রবন্ধ লিখেছি, সেখানে বলা হয়েছে কেন এআইয়ের গতি কমানো উচিত এবং এর জন্য একটি তিন-দফা পরিকল্পনাও রয়েছে।' সেই পোস্টের প্রতিক্রিয়ায় অল্টম্যান একটি পোস্টে লেখেন, 'দারিও-র সঙ্গে একমত। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ওপেনএআই-তে আমাদের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এটি। এই বিষয়ে শীঘ্রই আরও তথ্য জানানো হবে।' অল্টম্যানদের সঙ্গে সহমত পোষণ করেছেন এলন মাস্কও। এই ঐক্যমত্য বুঝিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যে সভ্যতার ক্ষেত্রে একটা বড়সড় 'ঝুঁকি' হয়ে উঠবে সেই আশঙ্কা এখন ভাবাচ্ছে মাস্ক-অল্টম্যানদেরও।

এআই নিয়ে এমন আশঙ্কা কিন্তু আজকের নয়। স্বয়ং স্টিফেন হকিং বহু আগেই এমন ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, ‘‘আপনারা যদি বুদ্ধিমান যন্ত্র তৈরি করতে থাকেন, একদিন তা আমাদের অস্তিত্বের জন্য়ই বিপজ্জনক হয়ে উঠতে পারে।” হকিংয়ের সাফ কথা ছিল, কোনওদিন এমন এআই প্রোগ্রাম যদি বানিয়ে ফেলা যায়, যার চৈতন্য মানুষের চৈতন্যের সমকক্ষ, তাহলে অচিরেই তা মানুষকেও ছাপিয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। কেননা যন্ত্রেরা যদি বুদ্ধিমান হয়, তবে তারা সহজেই অনেক কিছু শিখে যেতে থাকবে, এবং তা কাজে লাগিয়ে নিজেদের আরও উন্নত করে ফেলবে। তাদের বিবর্তন হবে খুব দ্রুত। তুলনায় মানুষের বিবর্তন যেহেতু অনেক ধীরগতিতে হয়, তাই তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এআই যত এগিয়েছে এই ধরনের আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে আরও বহু বিজ্ঞানীকেই। এবার সেই বক্তব্যে সহতম হলেন অল্টম্যান-মাস্করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement