shono
Advertisement
ChatGPT for Teens

প্রাপ্তবয়স্ক 'চ্যাট-কনটেন্ট' থেকে দূরে, এবার কিশোর-কিশোরীদের জন্য চ্যাটজিপিটির নয়া চ্যাটবট!

১৩ থেকে ১৭ বছর বয়সি ইউজারদের জন্য বিশেষভাবে তৈরি করা চ্যাটজিপিটির বিশেষ সংস্করণে কী কী থাকছে?
Published By: Biswadip DeyPosted: 02:36 PM Aug 19, 2026Updated: 03:10 PM Aug 19, 2026

চ্যাটজিপিটি যাতে আরও বেশি করে ‘ইউজার-ফ্রেন্ডলি’ হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে সদাসতর্ক ওপেনএআই। কিন্তু সেই সঙ্গেই কমবয়সিদের হাতে পড়ে চ্যাটবটটির অপব্যবহার যাতে না হয় সেদিকেও নজর রেখেছে স্যাম অল্টম্যানের সংস্থা। এবার জানা গেল, ওপেনএআই নিয়ে এসেছে 'চ্যাটজিপিটি ফর টিনস' (ChatGPT for Teens)। যা ১৩ থেকে ১৭ বছর বয়সি ইউজারদের জন্য বিশেষভাবে তৈরি করা চ্যাটজিপিটির এক বিশেষ সংস্করণ।

Advertisement

ইতিমধ্যেই ওপেনএআই জানিয়েছে, এটি মূলত একই চ্যাটবট। মূলটির সঙ্গে এর সাদৃশ্যই অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু এতে এমন কিছু ‘বয়স-উপযোগী সুরক্ষা ব্যবস্থা’ যুক্ত করা হয়েছে যা ক্ষতিকর বিষয়বস্তুর সংস্পর্শে আসার ঝুঁকি কমাবে। সেই সঙ্গেই ইউজারদের ‘শেখা, সৃজনশীল কাজ করা এবং নতুন কিছু জানার’ সুযোগও দেবে চ্যাটবটটি। এরই পাশাপাশি অভিভাবকরা তাঁদের কিশোর-কিশোরী সন্তানদের অ্যাকাউন্টে ‘পেরেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করার সুবিধাও পাবেন।

বলে রাখা ভালো, মূলগত পার্থক্য আরও বেশ কিছু রয়েছে দুই চ্যাটবটের। ওপেনএআই সূত্রে জানা যাচ্ছে, আসলে ইউজারদের সঙ্গে চ্যাটবটের সংযোগ স্থাপনের জায়গাটাই এখানে আলাদা। আত্মহত্যা, খাওয়া দাওয়ায় অনিয়ম, হিংসা, খারাপ অভ্যাস, যৌন উত্তেজক কনটেন্ট থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখাই হবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। তাছাড়া নাবালক-নাবালিকাদের সঙ্গে কথাবার্তা চালানোর সময় সাধারণ ক্ষেত্রে যতটা 'মানুষের মতো' আচরণ করে চ্যাটবট, এখানে তার থেকে অনেকটাই কম, মূলত যান্ত্রিক আচরণই করবে। অর্থাৎ রোম্যান্টিক কথাবার্তা যাতে কোনওভাবেই না চালানো যায়, সেদিকেই নজর রাখা হচ্ছে। এবং সেই সঙ্গে এর যে অনুভূতি, চেতনা বা আবেগ রয়েছে— এমন ইঙ্গিত না দেওয়ার জন্যই কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি মুহূর্তেই নিজেকে বদলাচ্ছে চ্যাটজিপিটি। ইতিমধ্যেই তারা চালু করেছে ‘মেমরি আর্কিটেকচার’। যার ফলে চ্যাটজিপিটি আপনার সঙ্গে কথোপকথন শেষ হয়ে যাওয়ার অনেক পরেও তা মনে রাখবে। নীরবেই তা আপডেট করবে। এবং আগের তথ্যের সঙ্গে পরেরটি মিশিয়ে নিজেকে তৈরি রাখবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement