একসময়ের টিআরপি টপার দুই ধারাবাহিকের নায়ক নায়িকা এবার জুটি বাঁধছেন টেলিপর্দায়। নতুন ধারাবাহিকের হাত ধরে 'অনুরাগের ছোঁয়া' ও 'জগদ্ধাত্রী'র স্বস্তিকা ঘোষ ও সৌম্যদীপ মুখোপাধ্যায় (Swastika Ghosh-Soumyadeep Mukherjee) ধরা দেবেন নয়া জুটি হিসেবে। জনপ্রিয় দুই সিরিয়ালই শেষ হয়েছে বেশ অনেকগুলো দিন হল। ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদের বেশ মিস করছেন দর্শক। অনেকের মনেই প্রশ্ন জেগেছে কবে তাঁরা পর্দায় ফিরবেন। এবার বোধহয় সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে। এবার জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিকের হাত ধরে দর্শকের দরবারে ফিরতে চলেছেন দু'জন।
অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত।
নতুন এই ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। যা এক লড়াকু মায়ের গল্প বলবে। এক মায়ের লড়াই, সমাজে নিজের মেয়েদের জায়গা তৈরি করা, তাদের বড় করে তোলার গল্প বলবে এই ধারাবাহিক। আর সেই মায়ের চরিত্রেই দেখা যাবে প্রবীণ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। যিনি একা হাতেই তিন মেয়েকে বড় করে তুলেছেন। তিন মেয়ের পর পুত্রসন্তানের জন্ম না দিতে পারায় স্বামী ত্যাগ করেন অন্নপূর্ণাকে। আর সেই অন্নপূর্ণার তিন মেয়ের একজন স্বস্তিকা ঘোষ। আরও এক মেয়ের ভূমিকায় থাকবেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় যদিও অন্য আরও এক মেয়ের চরিত্রে কে থাকবেন তা যদিও এখনও জানা যায়নি। সৌম্যদীপ ও স্বস্তিকার সাক্ষাৎ, প্রেম একটু একটু করে কীভাবে দানা বাঁধে তা তুলে ধরা হবে নতুন ধারাবাহিকে।
একসময়ের টিআরপি টপার দুই ধারাবাহিকের নায়ক নায়িকা এবার জুটি বাঁধছেন টেলিপর্দায়। নতুন ধারাবাহিকের হাত ধরে 'অনুরাগের ছোঁয়া' ও 'জগদ্ধাত্রী'র স্বস্তিকা ঘোষ ও সৌম্যদীপ মুখোপাধ্যায় ধরা দেবেন নয়া জুটি হিসেবে।
সৌম্যদীপ মুখোপাধ্যায় ও স্বস্তিকা ঘোষ, ছবি: সংগৃহীত।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের জন্য লুক টেস্ট থেকে প্রোমো শুট। সৌম্যদীপ ও স্বস্তিকা ছাড়াও এই ধারাবাহিকে থাকবেন নাকি স্টুডিওপাড়ার একঝাঁক মুখ। এখনও অবধি জানানো হয় ঠিক কোন স্লটে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। উল্লেখ্য, নতুন এই ধারাবাহিকের নায়ক ও নায়িকা দু'জনেই জনপ্রিয় দুই ধারাবাহিকের মুখ ছিলেন। তাঁদের দুই ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' ও অন্যদিকে 'জগদ্ধাত্রী'তে 'দীপা' ও 'স্বয়ম্ভূ' চরিত্রে অভিনয় করেছেন । এখন দেখার নতুন জুটি সৌম্য-স্বস্তিকা ঠিক কতটা পর্দায় ফের ম্যাজিক দেখাতে পারে।
