shono
Advertisement
Bengali serial TRP

বাংলা সিরিয়ালের টিআরপিতে বড় রদবদল! নম্বর কমলেও পরশুরাম-পরিণীতার কড়া টক্কর, বাকিরা কোথায়?

কেউ কাউকে সূচাগ্র মেদিনী ছাড়িতে নারাজ। বাকিরা কে, কোথায় দেখে নিন?
Published By: Sandipta BhanjaPosted: 03:09 PM Feb 05, 2026Updated: 05:11 PM Feb 05, 2026

চলতি সপ্তাহে সব বাংলা ধারাবাহিকের নম্বর কমেছে একধাক্কায়। যদিও ফি সপ্তাহে টিআরপি'র ওঠাপড়া লেগেই থাকে। তবে এবার বেশ কিছু সিরিয়াল ভালো নম্বর নিয়ে একলাফে চার্টের চেনা ছবি বদলে দিয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়...! কেউ কাউকে সূচাগ্র মেদিনি ছাড়িতে নারাজ। গতসপ্তাহে বেঙ্গল টপার 'পরশুরাম'-এর থেকে একনম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছিল 'পরিণীতা'। তবে এবার একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলে ৬.৬ রেটিং নিয়ে যুগ্মভাবে প্রথমস্থান অধিকার করেছে দুই ধারাবাহিক।

Advertisement

পরশুরাম, ছবি: সোশাল মিডিয়া

অন্যদিকে স্টার জলসার দুই মেগা এবার দ্বিতীয় স্থানে। ৬.২ রেটিং নিয়ে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'রাঙামতি তীরন্দাজ' নাম লিখিয়েছে দুই নম্বরে। উল্লেখ্য, গতসপ্তাহে টেলিদর্শকদের প্রিয় তীরন্দাজী বউমা ছিল চতুর্থ স্থানে। তবে এবার দুই ধাপল এগিয়ে গেল। অন্যদিকে গতসপ্তাহে চতুর্থ স্থানে থাকা আরেক ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি' সিরিয়ালটিও ছিল চার নম্বরে। তবে এবার ৬.০ রেটিং নিয়ে উঠে এল তৃতীয় স্থানে। অন্যদিকে 'ও মোর দরদিয়া' (চতুর্থ) এবং 'জোয়ার ভাঁটা'র (পঞ্চম) টিআরপি চলতি সপ্তাহে যথাক্রমে- ৫.৯ এবং ৫.৮।

নম্বর কমলেও পরশুরাম-পরিণীতার কড়া টক্কর, ছবি: সোশাল মিডিয়া

৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির টিআরপি চার্ট অনুযায়ী জীতু-শিরিনের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' এই সপ্তাহে ৫.৬ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে। 'লক্ষ্মী ঝাঁপি'র থেকে স্লট কেড়ে নিয়েছে আর্য-অপর্ণার মাখোমাখো রসায়ন। 'চিরসখা'ও যুগ্মভাবে এই স্থানে। ৫.০ নম্বর নিয়ে নবম স্থানে কুসুম এবং ৪.৮ রেটিং নিয়ে দশম স্থানে 'কনে দেখা আলো'। তবে এক্ষেত্রে দুই ধারাবাহিকের রেটিংয়ের ফারাক লক্ষণীয়।

প্রতিসপ্তাহে সিরিয়ালের মার্কশিটের জন্য অপেক্ষা করে থাকেন টেলিদর্শকমহল। একনজরে দেখে নিন কে, কোথায়?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement