shono
Advertisement
India-France Agreement

প্রতিরক্ষা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা! মোদি-ম্যাক্রোঁ বৈঠক শেষে ২০ বিষয়ে ভারত-ফ্রান্স চুক্তি

মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক আলোচনার পরেই চুক্তির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল।
Published By: Kishore GhoshPosted: 07:07 PM Feb 17, 2026Updated: 07:41 PM Feb 17, 2026

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পর আরও এক ঐতিহাসিক পদক্ষেপ। মঙ্গলবার প্রতিরক্ষা, দক্ষতা, প্রযুক্তি, সহযোগিতা, বাণিজ্য এবং স্বাস্থ্যের মতো ২০টি বিষয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল ভারত। মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক আলোচনার পরেই চুক্তির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল।

Advertisement

তিন দিনের সফরে সস্ত্রীক ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মুম্বইয়ে অবতরণ করে তাঁর বিমান। মঙ্গলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা ছিল ফ্রান্সেপ প্রেসিডেন্টের। সেই মতোই মুম্বইতে দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশের রাষ্ট্রপ্রধান। আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তির মতো একধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। দুই দেশে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে একমত হয়। এর আগে ম্যাক্রোঁ দিল্লিতে আন্তর্জাতিক এআই সামিটেও অংশ নেন। সেখানে ভারতের প্রতিনিধিদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিয়ে একদফা কথা হয়। 

মুম্বইয়ে যৌথ সাংবাদিক সম্মলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেন, "আজ বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিবেশে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য একটি জরুরি পদক্ষেপ।" নিজের বক্তব্যে মোদি বলেন, "ফ্রান্স ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশ। উভয় দেশের সম্পর্কের গভীরতাই শক্তি।" প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব উভয় দেশের শক্তি বাড়াবে বলে দাবি করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ে ম্যাক্রোঁ। তিনি বলেন, "রাফালে জেট থেকে শুরু করে সাবমেরিন, আমরা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করছি।" যোগ করেন, "ফ্রান্সের সবচেয়ে বিশ্বস্ত অংশীদারদের মধ্যে পড়ে ভারত।"  এছাড়াও বাণিজ্য়, প্রযুক্তি-সহ ২০টি বিষয়ে চুক্তির কথা জানান উভয় দেশের রাষ্ট্রপ্রধান। এখনও পর্যন্ত চুক্তিগুলি নিয়ে বিস্তারিত জানা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement