shono
Advertisement

একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু

স্বল্প খানেকের মাতৃত্বের অনুভূতি সারাজীবনে শোকে পরিণত হল গুজরাতের সবিকাবেনের৷ The post একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 11:15 PM Aug 23, 2016Updated: 05:45 PM Aug 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন মহিলা৷ একটিকেও বাঁচানো গেল না৷ একঘণ্টার মধ্যেই পাঁচ সদ্যোজাত শিশুর মৃত্যু হল গুজরাতের সংখেদা হাসপাতালে৷

Advertisement

২৮ সপ্তাহের গর্ভবতী সবিতাবেন বানজারাকে প্রথমে রাজ্যের সায়াজি রাও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানে প্রথমে তাঁর দুই সন্তানের জন্ম হয়৷ ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় দুই সদ্যোজাতই মৃত৷ পরিস্থিতি জটিল হয়ে উঠলে সবিতাবেনকে সংখেদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানে একইসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি৷

কিন্তু তিন সদ্যোজাতরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে রাখা হয়৷ তবে শেষ রক্ষা করা যায়নি৷ আইসিউতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশু৷ পাঁচ সন্তানের মধ্যে চার জনই কন্যা সন্তান ছিল৷

ঘটনার পর আর সবিতাবেনকে হাসপাতালে রাখতে চাননি শোকস্তব্ধ আত্মীরা৷ বন্ড সই করে সন্তানহারা মাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন তাঁরা৷ জানিয়েছেন সংখেদা হাসপাতালের সুপারিটেনডেন্ট রাজীব পান্ডে৷

The post একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement