shono
Advertisement
West Bengal Assembly Election 2026

ফ্রন্টে ফাটল! সিপিএম জোট চাইলেও আইএসএফের সঙ্গে সমঝোতায় 'না' ফরওয়ার্ড ব্লকের

রাজ‌্য কমিটি ও রাজ‌্য সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে রাজ‌্য নেতৃত্ব তাদের ৩২টি আসনের দাবিতেই অনড় বলে জানিয়েছে তারা।
Published By: Subhajit MandalPosted: 09:58 PM Feb 15, 2026Updated: 11:53 PM Feb 15, 2026

আইএসএফের সঙ্গে সিপিএমের জোট হলেও তাদের সঙ্গে কোনও সমঝোতায় নেই ফরওয়ার্ড ব্লক। সেলিমদের অস্বস্তি বাড়িতে স্পষ্ট করে দিল ফরওয়ার্ড ব্লক। রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে ফব'র সিদ্ধান্ত, সিপিএমের সঙ্গে আইএসএফের সমঝোতা হলেও তাতে তারা নেই।

Advertisement

রবিবার তাদের দুদিনের রাজ‌্য কমিটি ও রাজ‌্য সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে রাজ‌্য নেতৃত্ব তাদের ৩২টি আসনের দাবিতেই অনড় বলে জানিয়েছে তারা। সেই সঙ্গে জানিয়েছে, লড়াই বামফ্রন্টগতভাবে হলে কোনও আপত্তি নেই। কিন্তু আইএসএফের সঙ্গে যে জোটের পথে সিপিএম যেতে চাইছে তাতে তাদের কোনও আগ্রহ নেই। সিপিএমের কথা শুনে আইএসএফকে তারা সমর্থনও করবে না, কোথাও সিপিএমের বদলে আইএসএফ প্রার্থী থাকলে ভোটও দেবে না বলে জানিয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক।

অন‌্যদিকে, সিপিএমের সঙ্গে প্রাথমিক দ্বিপাক্ষিক আলোচনায় ২২টি মতো আসনে ফরওয়ার্ড ব্লকের রফাসূত্র মিলেছে। যদিও বাকি আসন নিয়ে আরও আলোচনা সিপিএমের সঙ্গে করবে বলেও জানিয়েছে তারা। সেক্ষেত্রে আইএসএফের জন্য যে সব আসন ছাড়া হয়েছে, সেই আসনেও প্রার্থী দেওয়ার কথা ভাবতে পারে নেতাজির দল।

আইএসএফের সঙ্গে জোট নিয়ে বামফ্রন্টের বৈঠকে সিপিএমের সঙ্গে একপ্রস্ত বিবাদ আগেও হয়েছে ফব নেতৃত্বের। আইএসএফের সঙ্গে জোট নিয়ে সিপিএমের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে বামফ্রন্টের বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়। রাজ্য সম্পাদক নরেন সেদিনই জানান, “আমরা শুধু বামফ্রন্টগতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চাইছি। কংগ্রেসকে নিয়ে লড়াই করে মুখ পুড়েছিল। আইএসএফকেও জোটে নেওয়া যাবে না। এই জোট করতে গিয়ে বামপন্থীদের উপর থেকে বিশ্বাস চলে যাচ্ছে মানুষের।” সেই অবস্থানে অনড় বাম শরিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement