shono
Advertisement
Bengal Election 2026

১৩ কিমি দৌড়ে অভিষেকের সভায়! ভোটের ময়দানে তৃণমূলের 'ফিট' প্রার্থীর প্রচার দেখার মতো

প্রায় সাড়ে ১২ কিলোমিটার দৌড়ে দলের দাঁতনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি।
Published By: Arpita MondalPosted: 12:53 PM Mar 25, 2026Updated: 01:40 PM Mar 25, 2026

দলীয় কার্যালয় থেকে সোজা দলের সেকেন্ড ইন কমান্ডের সভায়। গাড়িতে নয়, প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তা দৌড় দিলেন কেশিয়াড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। পিছনে বাইক মিছিল করে এগোতে থাকেন কর্মী সমর্থকরা।

Advertisement

বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ঘোলাই মাঠে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেই সভায় যোগ দেওয়ার জন্য এ দিন সকাল ৭টা নাগাদ দাঁতন এক নম্বর ব্লকের মনোহরপুর থেকে দৌড় শুরু করেন বছর ৫৫-র তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। একেবারে জগিং কস্টিউম পরে হাইরোডে দৌড়তে দেখা যায় তাঁকে।

জানা গেছে, পেশায় শিক্ষক তৃণমূল প্রার্থী দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন খেলাধুলোর সঙ্গে। গত মাসেই একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাই ভোটের ময়দানে প্রচারের কৌশল হিসেবে রামজীবন বেছে নিলেন দৌড়। কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি বলেন, "সকাল সকাল শরীরচর্চাও হল, আর হাইরোডে দৌড়ে যাওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে দেখাও হল। "

ছাব্বিশের নির্বাচনে (Bengal Election 2026) লড়াইয়ের জন্য কেশিয়াড়িতে দুবারের জয়ী তৃণমূল বিধায়ক পরেশ মুর্মুকে সরিয়ে রামজীবন মান্ডিকে প্রার্থী করেছে দল। কেশিয়াড়ির 'ফিট' প্রার্থীর দৌড় অভিষেকের সভা পেরিয়ে বিধানসভা পর্যন্ত পৌঁছতে পারে কিনা সেটাই দেখার।
---

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement