shono
Advertisement
Pakistan Blast

রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান! ভয়াবহ বিস্ফোরণে ভাঙল বাড়ি, মৃত অন্তত ১৬

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে সোলজার বাজারে অবস্থিত ওই বহুতলটির দোতলায় আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। তারপরই বহুতলটির একাংশ ভেঙে পড়ে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
Published By: Subhodeep MullickPosted: 04:20 PM Feb 19, 2026Updated: 05:51 PM Feb 19, 2026

রমজানের প্রথম দিনেই পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ (Pakistan Blast)। ভেঙে পড়ল একটি বহুতলের একাংশ। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে করাচি শহরে। ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতদের মধ্যে রয়েছে অনেক শিশু এবং মহিলা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে সোলজার বাজারে অবস্থিত ওই বহুতলটির দোতলায় আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। তারপরই বহুতলটির একাংশ ভেঙে পড়ে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। কিন্তু কী কারণে বিস্ফোরণটি হল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুতলটির দোতলায় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, আহতদের সবরকম সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement