shono
Advertisement
Attack On Ship At Odesa Port In Ukraine

ইউক্রেনের ওডেসা বন্দরে ফের বাণিজ্যতরীতে হামলা! নিখোঁজ ২ ভারতীয় নাবিক, নেপথ্যে সেই রাশিয়া?

কিয়েভের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, আক্রান্ত বাণিজ্যতরীটির নাম ‘এজিএন র‍্যাগনার’। জাহাজটি ওডেসা বন্দরে নোঙর করা ছিল। সেই সময় জাহাজটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। বাণিজ্যতরীটিতে মোট ৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
Published By: Subhodeep MullickPosted: 04:59 PM Jul 26, 2026Updated: 04:59 PM Jul 26, 2026

আবার ইউক্রেনের ওডেসা বন্দর। আবার বাণিজ্যতরীতে হামলা। নিখোঁজ দুই ভারতীয় নাবিক। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

কিয়েভের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, আক্রান্ত বাণিজ্যতরীটির নাম ‘এজিএন র‍্যাগনার’। জাহাজটি ওডেসা বন্দরে নোঙর করা ছিল। সেই সময় জাহাজটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। বাণিজ্যতরীটিতে মোট ৪ জন ভারতীয় নাবিক ছিলেন। কিন্তু হামলার পর দু’জনের কোনও পাওয়া যাচ্ছে না। বাকি দু’জন সুরক্ষিত রয়েছেন। নিখোঁজ দুই ভারতীয়র খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। কিন্তু কে এই হামলা চালাল? এর নেপথ্যে কি রয়েছে ফের রাশিয়া? তা এখনও স্পষ্ট নয়। দূতাবাস জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রাখছে এবং পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বেরিয়ে আসার সময় হামলার মুখে পড়ে ‘গোল্ডেন লিও’ নামে একটি ভুট্টাবাহী জাহাজ। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। বন্দর ছেড়ে কিছুদূর যাওয়ার পরই ৩টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে জাহাজে। সঙ্গে সঙ্গে বাণিজ্যতরীটিতে আগুন লেগে যায়। কিয়েভের তরফ থেকে জানানো হয়, হামলায় মৃত্যু হয়েছে ৯ জন জাহাজকর্মী এবং ১ জন পাইলটের। তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়। ইউক্রেনের দাবি করে, এই হামলার নেপথ্যে ছিল রাশিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement