সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব আফগানিস্তানের নানগরহরে গাড়িবোমা বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস। ইদের দিন সেনা-তালিবানের যুদ্ধবিরতির সময় গাড়িবোমা বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
[মস্কোয় পথ দুর্ঘটনায় ছড়াল আতঙ্ক, আহত দুই ফুটবল সমর্থক-সহ ৮]
শনিবার ইদ চলাকালীন চতুর্দিকেই ছিল সৌহার্দ্যের বাতাবরণ। শুধু পূর্ব আফগানিস্তানের নানগরহরই নয়, রাজধানী কাবুলের বিভিন্ন জায়গায় ইদ পালন করে তালিবানরা। সর্বত্রই ছিল শান্তিপূর্ণ পরিবেশ। অস্ত্রশস্ত্র ফেলে সেনা-তালিবান একে অপরকে কাছে টেনে নিয়েছিল। প্রকৃতই উৎসবের পরিবেশ তৈরি হয় নানগরহরে। কিন্তু তারই মাঝে আচমকাই গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। একে একে রবিবার সকাল পর্যন্ত ২৬ জন মারা যান। ইসলামিক স্টেট বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
[চিনের পথেই বদ মেজাজি ট্রাম্পকে মোক্ষম জবাব ভারতের]
ইদ উপলক্ষ্যে রবিবার রাত পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছিল তালিবান জঙ্গি সংগঠন। তাই ওই সংগঠনের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগসাজশ নেই। বরং গাড়িবোমা বিস্ফোরণে বহু তালিবানই নিহত হয়েছে বলে পালটা দাবি সংগঠনের। আফগানিস্তানের এই অংশে হাক্কানির মতো জঙ্গি সংগঠনও যথেষ্ট তৎপর। তাই এই গাড়িবোমা বিস্ফোরণে তাদেরও কোনও যোগসাজশ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
The post ইদে ফের অশান্ত কাবুল, গাড়িবোমা বিস্ফোরণে মৃত অন্তত ২৬ জন appeared first on Sangbad Pratidin.
