shono
Advertisement
China

চিনের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ২৬, জখম বহু

ধ্বংসস্তূপে আরও শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আতঙ্ক হুনান প্রদেশে।
Published By: Biswadip DeyPosted: 04:29 PM May 05, 2026Updated: 04:30 PM May 05, 2026

চিনের হুনান প্রদেশে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। জখম ৬১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ধ্বংসস্তূপে আরও শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, আচমকাই ওই কারখানায় আগুন লাগে দু’টি ইউনিট থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। কিছুক্ষণের মধ্যেই চারপাশ ঢেকে যায় পুরু কালো ধোঁয়ায়। দ্রুত ঘটনাস্থলে আসে দমকের পাঁচটি দল। সব মিলিয়ে শ'পাঁচেক দমকল কর্মী, উদ্ধারকারী, চিকিৎসা কর্মী ঘটনাস্থলে রয়েছেন বলে জানা গিয়েছে। বহু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

কেন ঘটল বিস্ফোরণ? এখনও তা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দাহ্য রাসায়নিক পদার্থ রাখা নিয়ে সমস্যা কিংবা কোনও রকম নিরাপত্তা বিধি লঙ্ঘনেই আচমকা বিস্ফোরণ ঘটে গিয়েছে। প্রশাসনের তরফে চেষ্টা করা হচ্ছে, কীভাবে বিস্ফোরণ ঘটল তার যথার্থ কারণ খুঁজে বের করতে। কারখানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আটক করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করেও মূল বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। আতসবাজি নির্মাণে সারা বিশ্বের অন্যতম প্রধান দেশ চিন। এবার সেখানেই চিনের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ঘিরে ছড়াল চাঞ্চল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement