shono
Advertisement
Russia-Ukraine War

ইউক্রেনে তাণ্ডব! আছড়ে পড়ল একের পর এক রুশ ড্রোন, মৃত ২৭

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার রাতে রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় আছড়ে পড়ে একের পর এক রুশ ড্রোন। এর জেরে বিস্ফোরণে কেঁপে ওঠে একাধিক এলাকা। কিয়েভের একটি বিশাল গুদামেও বিস্ফোরণ হয়েছে বলে খবর।
Published By: Subhodeep MullickPosted: 05:11 PM Aug 29, 2026Updated: 05:16 PM Aug 29, 2026

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এখনও নেভেনি। অন্যদিকে, ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব অব্যাহত চার বছর পরেও। এই পরিস্থিতিতে ইউক্রেনে ভয়ংকর ড্রোন হামলা চালাল রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। আহতের সংখ্যা বহু।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার রাতে রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় আছড়ে পড়ে একের পর এক রুশ ড্রোন। এর জেরে বিস্ফোরণে কেঁপে ওঠে একাধিক এলাকা। কিয়েভের একটি বিশাল গুদামেও বিস্ফোরণ হয়েছে বলে খবর। ইউক্রেন সেনার আধিকারিক তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, ভয়ংকর এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০টি বাড়ি। শুধু তাই নয়, বহু জায়গায় আগুনও লেগে যায়। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সেনার অস্ত্রভাণ্ডারগুলি ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ায় ভয়ংকর হামলা চালিয়েছিল ইউক্রেন। মৃত্যু হয় ১৩ জনের। রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, ৫০০টির বেশি ড্রোন নিয়ে এই হামলা চালানো হয়। তার মধ্যে ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন তারা গুলি করে নামায়। নিহতদের মধ্যে এক শিশুও ছিল বলে দাবি। রাশিয়ায় তাতারস্তানের শিল্পনগরী নিজনেকামস্কের এক তেল শোধনাগারেও আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এবার তারই বদলা নিল মস্কো। তবে শুক্রবার রাশিয়ার এই হামলার ঝাঁজ ছিল আরও অনেক বেশি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement