shono
Advertisement
America

টেক্সাসের পানশালায় বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে ৩, ইরান যুদ্ধের মধ্যে নাশকতার আশঙ্কা

আহত ১৪ জন। পুলিশের দাবি, নিহতদের মধ্যে সন্দেহভাজন আততায়ীও রয়েছেন।
Published By: Kishore GhoshPosted: 06:43 PM Mar 01, 2026Updated: 07:02 PM Mar 01, 2026

ইজরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। এর মধ্যেই টেক্সাসের একটি পানশালায় বন্দুকবাজের হামলা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহত ১৪ জন। পুলিশের দাবি, নিহতদের মধ্যে সন্দেহভাজন আততায়ীও রয়েছেন। ইরান যুদ্ধের মধ্যে নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Advertisement

পুলিশ কর্তা লিসা ডেভিসের বক্তব্য, সকালে বুফোর্ড নামের একটি পাণশালা থেকে বন্দুকবাজের হামলা হয়েছে বলে ফোন আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখনই সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। তাতেই মৃত্যু হয়েছে আততায়ীর। যদিও তার আগে ওই দুষ্কৃতীর গুলিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর ১৪ জন জখম হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আমেরিকার শর্ত মেনে পরমাণু চুক্তিতে রাজি হয়নি ইরান। এর পর শনিবার ইজরায়েলের সঙ্গে যৌথ ভাবে সে দেশে হামলা চালিয়েছে আমেরিকা। ওই হামলায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে মুসলিম রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। এর বদলা নিতেই কি টেক্সাসের পানশালায় জঙ্গি হামলা হয়েছে? বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement