shono
Advertisement
Qatar Chopper Crash

যুদ্ধ আবহে কাতারে ভেঙে পড়ল সেনার কপ্টার, মৃত ৬

সূত্রের খবর, রবিবার সকালে কপ্টারটি ‘রুটিন ডিউটি’তে ছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই সেটা ভেঙে পড়ে। কপ্টারটিতে কতজন সওয়ার ছিলেন, তা জানা যায়নি। তবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। কপ্টারটি কোথা থেকে উড়েছিল, তা-ও স্পষ্ট নয়। দুর্ঘটনা সম্পর্কে কাতার সরকারের তরফে খুব বেশি তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:48 PM Mar 22, 2026Updated: 06:47 PM Mar 22, 2026

ইরান যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। যতদিন যাচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে কাতারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার (Qatar Chopper Crash)। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

সূত্রের খবর, রবিবার সকালে কপ্টারটি ‘রুটিন ডিউটি’তে ছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই সেটা ভেঙে পড়ে। কপ্টারটিতে কতজন সওয়ার ছিলেন, তা জানা যায়নি। তবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। কপ্টারটি কোথা থেকে উড়েছিল, তা-ও স্পষ্ট নয়। দুর্ঘটনা সম্পর্কে কাতার সরকারের তরফে খুব বেশি তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কাতার সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'রুটিন ডিউটি চলাকালীন সেনার কপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরেই চপারটি ভেঙে পড়েছে।'

উল্লেখ্য, কয়েকদিন আগেই কাতারের প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের হামলায় হামলায় ওই ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সে দেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এলএনজি রপ্তানি কেন্দ্র লক্ষ্য করে ইরান পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার মধ্যে চারটিকে প্রতিহত করা হয়। একটি আছড়ে পড়ে গ্যাসের ঘাঁটিতে। এই হামলার নিন্দা করে কাতার বিদেশ মন্ত্রক দাবি করেছে, সমস্ত ধরনের লক্ষ্মণরেখা পেরিয়ে গিয়েছে ইরান। ইচ্ছাকৃত সাধারণ নাগরিক, গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গায় হামলা চালাচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement