shono
Advertisement

মন্দিরের পাশের বাগানে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

রাতেই ওই প্রৌঢ়কে খুন করে মন্দিরের পাশের বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ The post মন্দিরের পাশের বাগানে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Oct 03, 2016Updated: 01:45 PM Oct 03, 2016

সুকুমার সরকার, ঢাকা:  দুর্গাপুজোর ঠিক মুখেই ফের হিন্দু হত্যার ঘটনা ঘটল বাংলাদেশে৷  ঠাকুরগাঁও জেলাশহরের শ্মশানকালী মন্দিরের পাশের বাগানে এক প্রৌঢ়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় অধিবাসীরা৷ পরে পুলিশকে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত প্রৌঢ়ের নাম গোকুল চন্দ্র দাস (৫০)৷ পেশায় সাইকেল সারাইয়ের কাজ করতেন তিনি৷ তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে৷ রাতেই ওই প্রৌঢ়কে খুন করে মন্দিরের পাশের বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গেলেও, এ ঘটনা হত্যা কি না তা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি৷

নানা কারণেই বাংলাদেশে পরপর হিন্দু হত্যার ঘটনা ঘটছিল৷ পুজোর মুখে আবারও হিন্দু হত্যার ঘটনা মাথাচাড়া দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

The post মন্দিরের পাশের বাগানে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement