shono
Advertisement
Asim Munir

নির্লজ্জ পাকিস্তান! আফগান হামলায় বিপর্যস্ত হয়েও ভারতকে পরমাণু হুমকি আসিমের

কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 06:03 PM Oct 18, 2025Updated: 06:03 PM Oct 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। তার পালটা জবাবও দিয়েছিল তালিবানরা। তালিবানি হামলায় বিপর্যস্ত হয়েছিল পাকিস্তানের সীমান্ত এলাকা। কিন্তু তা সত্ত্বেও লজ্জা নেই ইসলামাবাদের। ভারতকে হঠাৎই পরমাণু হুমকি দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বলেন, “পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা যুদ্ধ সম্পর্কে ভারতের ধারণা ভেঙে দিতে পারে। আর পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের কোনও জায়গা নেই।”

Advertisement

শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদে পাক সেনা প্রশিক্ষণ কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আসিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের কোনও জায়গা নেই। ছোটখাটো কোনও রকম উসকানিই পাকিস্তান বরদাস্ত করবে না। দ্বিগুন জোরে দেশ তার জবাব দেবে।” এরপরই তিনি বলেন, “পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা যুদ্ধ সম্পর্কে ভারতের ধারণা ভেঙে দিতে পারে।” 

ঘটনাচক্রে শনিবার এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে একহাত নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বলেন, “দেশ বিশ্বাস করে আমাদের বিরোধীরা আর ব্রহ্মসের হাত থেকে রেহাই পাবে না। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মসের রেঞ্জে রয়েছে।” পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর ভারতের ক্ষমতার সামান্যতম নিদর্শন। ওটা ট্রেলার ছিল। সেই ট্রেলারই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, ভারত পাকিস্তানকে জন্ম দিয়েছে যখন সে আর কী কী করতে পারে। আশা করি তা স্পষ্টভাবে বলার প্রয়োজন নেই। অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে, জয় আমাদের কাছে ছোট ঘটনা নয়, জয় আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।” তাঁর এই মন্তব্যের পরই ভারতকে পালটা কটাক্ষ করলেন আসিম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তালিবানি হামলায় বিপর্যস্ত হয়েও লজ্জা নেই পাকিস্তানের।
  • ভারতকে হঠাৎই পরমাণু হুমকি দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির।
  • তিনি বলেন, “পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা যুদ্ধ সম্পর্কে ভারতের ধারণা ভেঙে দিতে পারে। আর পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের কোনও জায়গা নেই।”
Advertisement