shono
Advertisement

বোরখা নিষিদ্ধ করার দাবিতে এ কী করলেন এই মহিলা সাংসদ!

অষ্ট্রেলিয়ার এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। The post বোরখা নিষিদ্ধ করার দাবিতে এ কী করলেন এই মহিলা সাংসদ! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:19 PM Aug 17, 2017Updated: 12:49 PM Aug 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমি দেশগুলিতে মুসলিম মহিলাদের বোরখা পরা নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি একের পর এক জঙ্গি হামলার শিকার হয়েছে ইংল্যান্ড, ফ্রান্স-সহ ইউরোপের প্রায় সবদেশই। এই প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থেই বোরখা নিষিদ্ধ করার দাবিও ক্রমশই জোরদার হচ্ছে। কিন্তু, অস্ট্রেলিয়ার সংসদে যেভাবে বোরখা নিষিদ্ধ করার দাবি পেশ করলেন সেনেটর পাওলিন হানসন, তাতে গোটা বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। সেনেটরের আচরণে সমালোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ায়। অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রেন্ডিস সাফ জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ায় বোরখা নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই সরকারের।

Advertisement

অবশেষে পাক জঙ্গি সংগঠন হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা আমেরিকার ]

কিন্তু, অস্ট্রেলিয়ার সংসদে কী এমন কাণ্ড ঘটালেন সেনেটর পাওলিন হানসন?  বিষয়টি অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। অস্ট্রেলিয়ায় বোরখা নিষিদ্ধ করার দাবিতে সংসদের অধিবেশন বোরখা পরেই হাজির হন দক্ষিণপন্থী দল ‘ওয়ান নেশন পার্টি’-এর এই সেনেটর। সংসদের দৈনিক প্রশ্নোত্তর পর্ব চলাকালীন প্রায় মিনিট কুড়ি বোরখা পরেই সংসদে বসেছিলেন হানসন। এরপর একসময়ে নাটকীয় কায়দায় বোরখাটি খুলে প্রকাশ্য স্থানে মুসলিম মহিলাদের চিরাচরিত পোশাকটিকে নিষিদ্ধ করার দাবি করেন তিনি। পাওলি হানসন বলেন, ‘আমি এটা খুলে ফেলতে পেরে খুবই খুশি। কারণ এই ধরনের পোশাক পরে সংসদে আসা উচিত নয়। কেউ যদি হেলমেট বা টুপি পরে ব্যাঙ্ক, আদালত বা অন্য কোনও ভবনে যায়, তাহলে  সেই ব্যক্তিকে টুপি বা হেলমেট খুলতে ফেলতে হয়। তাহলে যিনি নিজের মুখটাকেই ঢেকে রাখছেন এবং তাঁকে চেনা যাচ্ছে না, তাঁর ক্ষেত্রেই বা একই নিয়ম প্রযোজ্য হবে না কেন?’

যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ঢেলে সাজছে মার্কিন সামরিক ঘাঁটি ]

সেনেটর পাওলিন হানসনের এই আচরণের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার অ্যার্টনি জেনারেল জর্জ ব্রেন্ডিস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বোরখা নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই অস্ট্রেলিয়া সরকারের। পাশাপাশি, সংসদে দাঁড়িয়ে কোনও ধর্মের ভাবাবেগে আঘাত করা নিয়ে বিরোধী দলের এই সেনটরকে সতর্ক করে দিয়েছেন তিনি। সংসদের দাঁড়িয়ে একজন সেনেটরের এই আচরণ ‘অত্যন্ত অপমানজনক’ বলে মন্তব্য করেছেন লেবার পার্টি ইরানিয়ান বংশোম্ভূত মুসলিম সেনেটর শ্যাম দাস্তইয়ারি। তবে যতই সমালোচনা হোক না কেন, বোরখা নিষিদ্ধ করার বিষয়ে সংসদের দৃষ্টি আর্কষণ করতে পেরে পাওলিন হানসন দৃশ্যতই খুশি ছিলেন বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

জানেন, কোন দেশে একাধিক বিবাহ করতে পারেন হিন্দু নাগরিকরা? ]

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ায় এশিয়ার অভিবাসী ও শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে আন্দোলন করেছিলেন সেনেটর পাওলিন হানসন। ১৯৯৭ নামে নিজের আলাদা রাজনৈতিক দল তৈরি করেন তিনি। নাম দেন ‘ওয়ান নেশন পার্টি’। সম্প্রতি অস্ট্রেলিয়ার মুসলিমদের পোশাক পরা ও মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারি করার দাবিতে আন্দোলন শুরু করেছেন হানসন।

স্তনের সৌন্দর্যেই বাজিমাত, ১১ জনকে টেক্কা দিয়ে সেরা এই চিনা সুন্দরী ]

The post বোরখা নিষিদ্ধ করার দাবিতে এ কী করলেন এই মহিলা সাংসদ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার