shono
Advertisement
Ayatollah Ali Khamenei

তেহরানে শুরু আয়াতোল্লা খামেনেইর অন্ত্যেষ্টি, ইরানে পৌঁছেই শ্রদ্ধাজ্ঞাপন ভারতীয় প্রতিনিধি দলের

শুক্রবার তেহরানে পৌঁছে প্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানালেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইনকে নিয়ে গঠিত ভারতীয় প্রতিনিধি দল।
Published By: Kishore GhoshPosted: 02:30 PM Jul 03, 2026Updated: 04:02 PM Jul 03, 2026

আমেরিকা-ইজরায়েলের যৌথ হানায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনের সেই ঘটনার ১২৬ দিন পর তেহরানে তাঁর অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান। শুক্রবার তেহরানে পৌঁছে প্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানালেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন-সহ ভারতীয় প্রতিনিধি দল।

Advertisement

তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে প্রধান প্রার্থনাকক্ষে রাখা হয়েছে প্রয়াত নেতার মরদেহের কফিনটি। যাতে আন্তর্জাতিক অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। ভারত সরকারের দুই প্রতিনিধি ছাড়াও ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে গঠিত একটি সর্বদলীয় প্রতিনিধিদলও তেহরান সফর করছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বদলে তেহরান গিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

এছাড়াও তেহরানে আয়াতোল্লা আলি খামেনেইর অন্ত্যেষ্টিতে আমন্ত্রিত কংগ্রেসের আইটি সেলের প্রধান পবন খেরা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ইরানে পৌঁছে গিয়েছেন জম্মু-কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং আঞ্জুমান-ই-শারী শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি প্রমুখ। বৃহস্পতিবার তেহরানে যাওয়ার পথে নয়াদিল্লিতে মেহবুবা মুফতি বলেন, "এই আমন্ত্রণ পাওয়াটা অত্যন্ত সম্মানের। জীবনে একবারই আসে এমন সুযোগ। সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যাচ্ছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement