shono
Advertisement

হামলাকারী ফয়জুলকে ক্ষমা করে দিলেন জাফর ইকবাল

ক্ষমাই পরম ধর্ম, মত শিক্ষাবিদের। The post হামলাকারী ফয়জুলকে ক্ষমা করে দিলেন জাফর ইকবাল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Mar 14, 2018Updated: 06:20 PM Mar 14, 2018

সুকুমার সরকার, ঢাকা: হামলাকারী ফয়জুলকে ক্ষমা করে দিলেন অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. মহম্মদ জাফর ইকবাল। বুধবার বিকেলে সিলেট মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Advertisement

[বিরলতম রোগে আক্রান্ত সদ্যোজাত, ভবিষ্যত নিয়ে চিন্তায় মা-বাবা]

তিনি বলেন, “হামলাকারীর প্রতি আমার কোনও ক্ষোভ নেই। তাকে ক্ষমা করে দিয়েছি। শুধু হামলাকারীর বিচার করলেই হবে না। আর কোনও ছেলে যেন এই পথে পা না বাড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে।” এর আগে ঢাকায় চিকিৎসা শেষে বুধবার সকাল জনপ্রিয় লেখককে ছাড়পত্র দেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জাফর ইকবাল বলেন, “হামলার ঘটনার পর আমার জন্য সবাই অনেক কিছু করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি সিএমএইচে আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি এসেছি বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের বলতে আমি ভাল আছি। তারপর আমি আবার ঢাকা চলে যাব। এই দুর্ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না মানুষ আমাকে এত ভালবাসে।”

হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল না মন্তব্য করে জাফর ইকবাল বলেন, তাদের গাড়ি এদিন ছিল বলেই তিনি দ্রুত হাসপাতালে পৌঁছতে পেরেছেন। তাঁকে তাৎক্ষণিক উদ্ধার করেছে তারা। ১১ দিন পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বুধবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অধ্যাপক ড. মহম্মদ জাফর ইকবাল। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাঁর জন্য রাস্তায় নেমে যাঁরা আন্দোলন করেছেন, প্রার্থনা করেছেন তাঁদের সবার প্রতি তাঁর শুভকামনা রইল।

[বিয়ের আসর থেকে উদ্ধার নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্রে পাঠাল পুলিশ]

The post হামলাকারী ফয়জুলকে ক্ষমা করে দিলেন জাফর ইকবাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার