shono
Advertisement

Breaking News

Benjamin Netanyahu

ইরানের হামলায় নিহত নেতানিয়াহু? তড়িঘড়ি উত্তর দিল ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর

একটি ভিডিও নিয়ে জল্পনায় সোশাল মিডিয়ায় ছড়ায় ইজরায়েলের প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর।
Published By: Kishore GhoshPosted: 11:52 AM Mar 15, 2026Updated: 01:20 PM Mar 15, 2026

ধুন্ধুমার যুদ্ধে ইরানের হামলায় নিহত হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। একটি ভিডিও নিয়ে জল্পনায় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই খবর। যদিও ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানাল, এই সংবাদ সম্পূর্ণ ভুয়ো। নেতানিয়াহু সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর ভিত্তিহীন।

Advertisement

শুক্রবার নেতানিয়াহু এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাঁকে ইজরায়েল-মার্কিন-ইরান সংঘাতের উপর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। ভিডিওটির একটি নির্দিষ্ট মুহূর্তে নেতানিয়াহু ডান হাতে ছয়টি আঙুল দেখা গিয়েছে বলে দাবি। এই বিষয়টি নিয়েই জল্পনা ছড়ায়। অনেকেই দাবি করেন, ভিডিওটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এর পরেই প্রশ্ন ওঠে, তবে কি ইরানের হামলায় নেতানিহাহু নিহত হয়েছেন?

জল্পনা কয়েক গুণ বেড়ে যায় মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস ওয়েনসের এক মন্তব্যে। সোশাল মিডিয়া পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “বিবি কোথায়?” উল্লেখ্য, নেতানিয়াহুর জনপ্রিয় ডাকনাম বিবি। ওয়েনস ইঙ্গিত করেন, নেতনিয়াহু নিহত হয়েছেন বলেই তাঁর এআই ভিডিও বানাতে বাধ্য হচ্ছে ইজরায়েল। যদিও রবিবার ইজরায়েলি প্রধনমন্ত্রীর স্পষ্ট করল---নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর ভিত্তিহীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement